রাজধানীর মিরপুরে পৃথক দুই অভিযানে চার ‘পেশাদার ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯) ও মো. বাবু (২৬)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে থানা পুলিশের টহল দল মিরপুর মডেল থানাধীন সনি স্কয়ার কমপ্লেক্স এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে রাব্বি, সোহেল, সুজনকে গ্রেপ্তার করে।
অপরদিকে, বুধবার রাতে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ নম্বর গোল চত্বর হোপের গলি থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে বাবুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।


