রাজধানী ঢাকার কদমতলী থানাধীন এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন স্বপন, মনির, জাহিদুল ইসলাম সিয়াম ও আরিফ হোসেন
বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। অভিযানে কদমতলীর নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনাসদৃশ পিস্তল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব সূত্র।


