টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এন্টারপ্রাইজের বাসটি পৌলি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার ও এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত তিনজন।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad