খুলনায় চাঁদা না দেওয়ায় এক ভাঙ্গারী ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম মানিক (৪০)। তিনি এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে তার ভাঙ্গারী ব্যবসা রয়েছে। রাতে তিনি নিজ দোকানে অবস্থান করছিলেন। ঘটনার আগে সায়েল নামে এক সন্ত্রাসী দোকানে এসে তার কাছে চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা দিতে না পারায় তাকে গুলি করা হয়।
চলতি মাসের শুরু থেকে সন্ত্রাস দমনে ও মাদক কারবারীদের দমনে খুলনায় পুলিশ ও যৌথবাহিনীর সমন্বয়ে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


