ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
ব্রাক্ষণবাড়িয়ায় টর্চ জাওালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। এ সময় উপজেলার কালিকচ্ছ বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
রোববার রাত ৮টা থেকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত যুবকের নাম মো. হাদিম। তিনি ধরন্তি গ্রামের মো: সামসু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে এ নিয়ে সংঘর্ষ বাধে। পরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad