চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত বেড়ে ৮

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত বেড়ে ৮
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ ঘটনায় দুইজন গুরুতর আহতসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের ভেতরে আর কোন শ্রমিক আটকা নেই। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহতদের সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন

প্রাথমিকভাবে জাহাজ ভাঙা কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছিল বলে ধারণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পাশাপাশি শিপইয়ার্ড থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, উদ্ধারকারীরা শিপইয়ার্ড থেকে প্রাথমিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, শ্রমিকরা একটি এলএনজি বহনকারী স্ক্র্যাপ জাহাজ কাটার সময় এ ঘটনা ঘটে। সে সময় জাহাজটি সন্দ্বীপ চ্যানেলের পানিতে নোঙর করা ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad