রাজধানী ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় শহরের মাটির গঠন ও প্রাকৃতিক ভারসাম্য চরম ঝুঁকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ এই শূন্যতা ও মাটির স্তর দুর্বল হয়ে পড়ার ফলে ভবিষ্যতে যেকোনো ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যেতে পারে। অপরিকল্পিত নগরায়ণ ও অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ঢাকা এখন এক নীরব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের ভূমিধস ও অবকাঠামোগত বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এমডিপিআই-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর বছরে প্রায় ০.৬ থেকে ২.৪ মিটার পর্যন্ত নিচে নামছে। কয়েক দশক আগে যেখানে মাত্র ১০ থেকে ২০ মিটারে পানি পাওয়া যেত,…
Author: শাহরিয়ার মাহী
দেশের সড়কে গত কয়েক বছরে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। দ্রুতগতির এই বাহন একদিকে যেমন নাগরিক যাতায়াতে গতি এনেছে, অন্যদিকে রাইড শেয়ারিং সেবার প্রসার ঘটিয়ে তৈরি করেছে কর্মসংস্থান। তবে এই গতির আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি। নিম্নমানের এবং অস্বাস্থ্যকর হেলমেটের ব্যাপক ব্যবহার এখন সড়কে নিরাপত্তার বদলে মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত চালকদের দেওয়া হেলমেটগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলোর বেশিরভাগই অত্যন্ত সস্তা, ওজনে হালকা এবং কোনো স্বীকৃত ব্র্যান্ডের নয়। সাধারণ হাত থেকে পড়ে গেলেই এগুলো ফেটে যায়, ফলে বড় কোনো দুর্ঘটনায় এগুলো জীবন রক্ষায় কোনো ভূমিকাই রাখতে পারে না। চালক…
রাজধানীর ব্যস্ত সড়কে মাঝরাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানো এখন নিয়মিত দৃশ্য। এর ফলে পেছনে যানবাহনের লম্বা লাইন তৈরি হচ্ছে। অথচ কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের খুব একটা কঠোর হতে দেখা যায় না। তারা মামলার বদলে কেবল হাত নেড়ে বা লাঠি উঁচিয়ে বাসগুলোকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। ঠিক একই জায়গায় কোনো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল সামান্য নিয়ম ভাঙলে তাদের গুনতে হচ্ছে চড়া জরিমানা। ‘টাইমস অব বাংলাদেশের’ অনুসন্ধানে রাজধানীর প্রধান মোড়গুলোতে ট্রাফিক আইন প্রয়োগের এই বৈষম্যমূলক চিত্র ধরা পড়েছে। সরেজমিন পর্যবেক্ষণ, যাত্রী ও চালকদের অভিজ্ঞতা এবং সরকারি পরিসংখ্যান বলছে, গণপরিবহনগুলো অধিকাংশ সময় শাস্তির বাইরে থেকে যাচ্ছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকা…
বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সহিংসতা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি নিয়মিত সামাজিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মব ভায়োলেন্স বা গণপিটুনি, ধর্মীয় উত্তেজনা, পারিবারিক নিপিড়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং রাজনৈতিক সংঘাত—সব মিলিয়ে সমাজের ভেতরে জমে থাকা এক বহুমাত্রিক অস্থিরতার প্রতিচ্ছবি ফুটে উঠছে। ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে হত্যা, পারিবারিক বিরোধের জেরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়ে গলা কেটে মৃত ভেবে ফেলে যাওয়ার নির্মম ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্র দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী কার্যালয়ে সংঘবদ্ধ…
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাতের রেশ কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা বৈশ্বিক রাজনীতি, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এই সংঘাত বৈশ্বিক নিরাপত্তায় ওয়াশিংটনের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্র এখন আর আন্তর্জাতিক অঙ্গনে ‘নিরাপত্তা প্রদানকারী’র ভূমিকায় নেই, বরং দেশটি ক্রমশ অস্থিরতার উৎসে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধ দীর্ঘদিনের কিছু প্রতিষ্ঠিত ধারণাকে বদলে দিতে পারে। বিশেষ করে ইসরায়েলের অভেদ্য নিরাপত্তা ব্যবস্থা, তেহরানের প্রতি উপসাগরীয় দেশগুলোর কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোটের কাঠামো এখন প্রশ্নের…
একুশে ফেব্রুয়ারি, বাঙালি স্মৃতির আবেগঘন দিনটি বছর ঘুরে ফিরে এসেছে আবার। ছোটবেলা থেকে দেখে আসা এই দিনটি, একদিকে যেমন মনে করায় শ্রদ্ধা, অন্যদিকে এক অদ্ভুত উৎসবমুখর বিষণ্নতা। ঢাকায় বড় হওয়া মধ্যবিত্ত পরিবারের শিশুদের কাছে দিনটি শুরু হতো প্রভাতফেরীর গান দিয়ে। মহল্লার মোড়ে মোড়ে মাইক বেঁধে বাজতে থাকত ভাষা শহিদদের স্মরণে, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…”। ভোরের আলো ফুটতেই এলাকার শহীদ মিনারে ফুল দেওয়া, আর বেলা গড়ালেই বাবা-মায়ের হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনার এ যাওয়া। আর সেখানে পৌঁছেই মনে হতো যেন পুরো দেশ এক জায়গায় এসে জমেছে। কেউ বিক্রি করছে বেলুন, কেউ এক গালে এসে এঁকে দিচ্ছে শহীদ মিনারের ছবি,…
জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগ তুললেও, তার নিজের দলের সদস্যদের বিরুদ্ধেই হয়রানি, ধর্ষণ, যৌন নির্যাতন এবং নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অসংখ্য অভিযোগ জমা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের জাতীয় গণমাধ্যমগুলোতে জামায়াত ও শিবির কর্মীদের জড়িয়ে নারী ও শিশু নির্যাতনের অন্তত ৫০টি অভিযোগের খবর প্রকাশিত হয়েছে। এসব মামলার কয়েকটিতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের মতো অত্যন্ত গুরুতর অভিযোগও রয়েছে। বেশ কিছু ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বদলে স্থানীয় সালিশের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দু’একটি ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও বেশিরভাগ অভিযোগের ক্ষেত্রেই দল…
সারা দেশ যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন অনেকটা চুপিসারে সম্প্রচার নীতিমালার অধ্যাদেশ জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞ ও সম্প্রচার গণমাধ্যমের সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা ছাড়াই তৈরি হয়েছে ‘সম্প্রচার অধ্যাদেশ ২০২৬’-এর খসড়া। শিগগিরই উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে এই অধ্যাদেশ জারির পরিকল্পনা নেওয়ায় এটি ক্ষমতা কুক্ষিগত করার রাষ্ট্রীয় কৌশল কি না এ নিয়ে প্রশ্ন ওঠেছে। গত ২৮ জানুয়ারি সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এই খসড়া অধ্যাদেশটি প্রকাশ করে। জনমত যাচাইয়ের জন্য সময়সীমা নির্ধারণ করা হয় মাত্র ৩১ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ আইনি দলিলের ওপর মতামতের জন্য মাত্র চার দিন সময় দেওয়া হয়েছে। অথচ দেশের পুরো গণমাধ্যম কাঠামোকে…
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের একটি সাম্প্রতিক বক্তব্য নারীর মর্যাদা এবং দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বরগুনার এক জনসভায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ‘পতিতালয়’ বলে অভিহিত করেন। তার ব্যবহৃত ভাষা কেবল অশ্লীলই ছিল না, বরং অনেকে মনে করেন এটি নারীর প্রতি প্রকাশ্য অপমান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চরিত্রের ওপর আঘাত এবং রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ। এর ফলে চারদিকে তীব্র প্রতিক্রিয়া, ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে যে, সমাজ এখন আর এমন ভাষা মেনে নিতে প্রস্তুত নয়। ক্যাম্পাসে প্রতিবাদের ঝড় এই সামাজিক প্রত্যাখ্যানের শুরু এবং সবচেয়ে জোরালো প্রতিবাদ দেখা গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।…
খালি পেট আর পকেটে সম্বল মাত্র ৭০ টাকা। এই নিয়ে ভাড়ায় চালিত রিকশাটি নিয়ে সকালে বের হয়েছিলেন আব্দুর রাজ্জাক। আশা ছিল দিনভর যাত্রী টানলে রাতে পরিবারের মুখে অন্তত একবেলা অন্ন জুটবে। কিন্তু রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এসে থমকে যায় রাজ্জাকের চাকা, থমকে যায় তার বাঁচার লড়াই। সামনে জনসমুদ্র, পেছনে ফেরার পথ নেই। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা একই জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে থেকে রাজ্জাকের চোখেমুখে এখন কেবলই ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ। পকেটের শেষ ৭০ টাকা খরচ করার সাহস তার নেই, কারণ আজ আয় না হলে কাল উপোস থাকতে হবে। অসহায়ত্বের চরমে পৌঁছে রাজ্জাক বারবার আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে গিয়ে কাঁপা গলায় অনুরোধ করেন,…

