Author: শাহরিয়ার মাহী

জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশের ছাত্র সংগঠনগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কিন্তু কেন? স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই ডাকসুকেই বলা হতো ছাত্র রাজনীতির ‘কমান্ড সেন্টার’ কিংবা ‘বাংলাদেশের দ্বিতীয় সংসদ’। তৎকালীন সাময়িকী ‘সমাজ’ এ প্রকাশিত এক গবেষণায় সি. ক্রিশ্চিয়ানসেন উল্লেখ করেন, ‘জানুয়ারি ১৯৬৯-এর আগে ও পরে মধুর ক্যানটিনেই ডাকসু কেন্দ্রিক ছাত্রনেতারা ১১ দফা আন্দোলনের কৌশল নির্ধারণ করেছিলেন।’ আইয়ুব খান বিরোধী এই গণঅভ্যুত্থানের সংগঠক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অংশ ছিল ডাকসু। এমনকি ১৯৭১ সালের ২ মার্চ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় যে আ স ম আবদুর রবের হাতে তিনিও ছিলেন ডাকসুর তৎকালীন ভিপি। শুধু স্বাধীনতা পূর্ব…

Read More