সরকার জুলাই জাতীয় সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি জানার অপেক্ষায় রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল। বৃহস্পতিবার বিকালের মধ্যে অনানুষ্ঠানিকভাবে হলেও বিষয়টি জানতে পারবেন বলে প্রত্যাশা দলগুলোর নেতাদের। সন্ধ্যায় দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানার পর তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে, জুলাই সনদে আদৌ সই করা হবে কিনা। শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে সরকার। আর এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারপরেও সনদ সইয়ের আগের দিন অর্থাৎ শেষ মুহূর্তে…
Author: এম. সাইফুল ইসলাম
গুম, আটক, নির্যাতন ও হত্যার দায়ে অভিযুক্ত বর্তমান ও সাবেক সেনা সদস্যদের গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সহযোগিতা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি পাঠানো হয় সেনাপ্রধানের কাছে। পরোয়ানার অনুলিপি সেনাপ্রধানের কাছে পাঠানোর বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এমএইচ তামিম। এর আগে বুধবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তিন মামলায় ২৫ জন উচ্চ ও মধ্যপদস্থ বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবসরপ্রাপ্ত জেনারেল ও শেখ হাসিনার সাবেক নিরাপত্তা…
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নানান অপরাধে জড়িতদের বাদ দিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’কে ভোটে আনার প্রচেষ্টা চলছে। এ চেষ্টায় দলটির ‘ক্লিন ইমেজধারীদের’ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ খুঁজছে আওয়ামী লীগ। সরাসরি রাজনীতিতে জড়িত নন, তবে আওয়ামী লীগের খাঁটি সমর্থক, আবার ইমেজও ভাল এমন ব্যক্তিদের তালিকা করে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানিয়েছে। সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বেই এ প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ায় ব্যর্থ হলে দলটি বিকল্প হিসেবে জাতীয় পার্টি (জাপা) থেকে নিজেদের প্রার্থীদেরকে মনোনয়ন দিয়ে ভোটে অংশগ্রহণ করাতে চায় আওয়ামী লীগ। গত সোমবারই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে রাজধানীর গুলশানে…
বাংলাদেশের রাজনীতি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে পুরোপুরি স্বাভাবিক বলা যায় না, কারণ দীর্ঘদিনের ‘শত্রু’ বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এক সময়কার প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দলের মধ্যকার নতুন নির্বাচনী জোট বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধর্মভিত্তিক দল দুটির নেতারা এখন উপলব্ধি করছেনে যে, বিচ্ছিন্ন থাকলে জাতীয় পর্যায়ে রাজনীতিতে ভালো কিছু করা সম্ভব নয়। কারণ, সরকার এবং অন্য বড় রাজনৈতিক দলের কাছ থেকে দাবি আদায়ে চাপ সৃষ্টিতে শক্তির কোনো বিকল্প নেই। এছাড়া জোটবদ্ধ প্রার্থী দিয়ে আগামী সংসদ নির্বাচনে বড় দল বিএনপিকে চাপে রাখার ভাবনাও দল দুটির ঐক্যে বিশেষ শক্তি হিসেবে কাজ করেছে। জামায়াত…
উপদেষ্টা এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ব্যর্থ হচ্ছে। কারণ, আয় ও সম্পদ বিবরণী প্রকাশে নীতিমালা জারির এক বছরেও কোন উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ পায়নি। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রদানে নির্ধারিত সময়ের সাত পার হলেও যাচাই বাচাই করে হিসাব প্রকাশের কোন উদ্যোগ নেই। অনুসন্ধানে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশিত না হওয়ার নেপথ্যে প্রকৃত উদ্যোগ ও প্রক্রিয়াগত ত্রুটি, আইনের বাধ্যবাধকতা না থাকার পাশাপাশি অনেকের ‘জ্ঞাত আয় বর্হিভূত সম্পদই’ হচ্ছে অন্যতম কারণ। কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে গত বছরের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। কয়েকবার মেয়াদ বাড়িয়ে হিসাব জমা দেওয়ার শেষ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬টি ছোট সমমনা দলের জন্য ২৭টি নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়ার কথা ভাবছে বিএনপি। মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নিজেদের ভিত্তি শক্তিশালী করতেই আসন ছেড়ে দেওয়ার মতো বিষয় বিবেচনা করা হচ্ছে। দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন বোর্ড এখন আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অবশ্য এখনো কিছু সহযোগী ও সমমনা দল তাদের নির্বাচনী অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। লাভ ক্ষতির সমীকরণে তারা এখনো অবস্থান পরিষ্কার করছে না। বেশ কয়েকজন বিএনপি নেতা বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ৫০টি দল যোগ দিয়েছিল। এগুলোর মধ্যে যে দলগুলোর নেতাদের জয়ের সম্ভাবনা রয়েছে, তাদের জন্যই আসন ছেড়ে দেওয়া…
দীর্ঘ সময় ধরে ‘সাংগঠনিক অবস্থা নাজুক’ হলেও হঠাৎ করেই বেশ ‘শক্তিশালী মনোভাব’ দেখাচ্ছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। জাপা নিষিদ্ধের প্রশ্নে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের দাবির বিরুদ্ধে সোচ্চার দলটির নেতারা দিচ্ছেন ‘মাঠ গরম করা বক্তব্য’। আওয়ামী লীগের ক্ষমতার শেষ তিন মেয়াদে ‘গৃহপালিত বিরোধী দল’ খ্যাত জাপার নেতাদের হঠাৎ এই ‘দৃঢ় মনোভাব পোষণের’ নেপথ্য উৎস আসলে ‘কে বা কারা’, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। জাপা নেতা হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পরিষ্কার জানিয়েছেন তাদের শক্তি হচ্ছে ‘বিদেশি বন্ধুরা’। অবশ্য ‘বিদেশি বন্ধু’ কে সেটা তিনি না বললেনও রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেছেন, জাপার ক্ষমতার মূল উৎস সুজাতা…
দেশে সাংগঠনিক তৎপরতার চেয়ে দৃশ্যত ‘বিদেশ ভ্রমণেই বেশি ব্যস্ত’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ নেতারা গত একমাসে অন্তত তিন দেশ সফর করেছেন। এখনো একটি প্রতিনিধি দল রয়েছেন জাপান সফরে। রাজনৈতিক বিশ্লেষণ বলছে, আত্মপ্রকাশের ছয় মাসেও দলটি কমপক্ষে ২৬টির বেশি জেলা এবং অর্ধেকের বেশি উপজেলায় এখনো কমিটি গঠন করতে পারেনি। মাঝে-মধ্যে ‘উঠান বৈঠক’ করলেও প্রায় গত দেড় মাসে তাদের ছিল না তেমন কোনো রাজপথের কর্মসূচি। গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় এনসিপি’র। দলটির বেশিরভাগ শীর্ষ নেতা গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ছিলেন। তরুণদের নেতৃত্বাধীন দলটি নিয়ে মানুষের মাঝে এক ধরণের প্রত্যাশা ছিল। ভিন্ন ধারার রাজনীতি আর নতুন বাংলাদেশ…

