গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোনারপাড়া রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় পৌঁছালে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রেজিনা বেগমের ছেলের স্ত্রী শাহিনুর বেগম জানান, তার শাশুড়ি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad