Author: আরিফুল ইসলাম মিঠু

চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরে গিয়ে বিলাসী জীবন যাপন নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি গত ৯ মে যুক্তরাজ্যে যান। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাননি। সেসময়  তিনি ছিলেন কার্যত গৃহবন্দী। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর জন্য পরিস্থিতির উন্নতি হয়। যুক্তরাজ্যে মেডিকেল চেকআপের সময়ই দেশে কয়েকটি সংবাদমাধ্যম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন লন্ডনে বিলাসবহুল দামি হোটেলে অবস্থান ও কেনাকাটাসহ বিলাসী জীবন কাটাচ্ছেন বলে খবর প্রকাশ করে। এনিয়ে টাইমস অব বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি জানান, তাঁর যুক্তরাজ্য সফর নিয়ে অতিসম্প্রতি কয়েকটি পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ…

Read More

নতুন সরকারের প্রায় তিন মাস পার হয়ে গেলেও এখনো গঠন হয়নি দুর্নীতি নির্মূল, স্বচ্ছতা রক্ষা, মানুষের অধিকার রক্ষার তিনটি কমিশন। এসব প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে থাকায় নিষ্পত্তির অপেক্ষায় পড়ে আছে কয়েক হাজার অভিযোগ। এতে বাড়ছে নাগরিক সমাজের উদ্বেগ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের ব্যাপারে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য না পাওয়ার মতো নানা বিষয়ে জমা হওয়া অভিযোগের পাহাড় দিন দিন বড় হচ্ছে। অধিকার কর্মীরা বলছেন, এসব গুরুত্বপূর্ণ কমিশন গঠনে সরকারের এই ঢিলেমি প্রমাণ করে যে, সরকার এই প্রতিষ্ঠানগুলোকে তেমন একটা…

Read More

দেশের নীতিনির্ধারণী কেন্দ্র সচিবালয়ে জনবল সংকট এখন চরমে। প্রায় স্থবির হওয়ার উপক্রম হয়েছে প্রশাসনিক কার্যক্রম। গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ে একজন কর্মকর্তার কাঁধেই তুলে দেওয়া হয়েছে একাধিক উইং বা শাখার দায়িত্ব। এতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি। প্রশাসনিক এই স্থবিরতায় সরকারি সেবা প্রাপ্তি যেমন দীর্ঘায়িত হচ্ছে, তেমনি বাড়ছে সাধারণ মানুষের আর্থিক ও মানসিক ভোগান্তি। ‘টাইমস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগে চালানো এক বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ৩৫০ জনেরও বেশি কর্মকর্তা একই সাথে একাধিক দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত সচিব থেকে শুরু করে সহকারী সচিব—প্রশাসনের সব স্তরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। গড়ে প্রতিটি মন্ত্রণালয়ে অন্তত সাতজন কর্মকর্তা আছেন যারা…

Read More

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে জায়গা সংকটে ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করতে বাধ্য হচ্ছেন কয়েকটি মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়ায় সব সময় মানসিক আতঙ্কে থাকেন তারা। প্রায় ৯০ বছর আগে নির্মাণ করা সচিবালয়ের এক নম্বর ভবনটি ২০১৭ সালে সক্ষমতা যাচাই করে  ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে বড় আকারের সরকার গঠন করে বিএনপি। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংখ্যা এবং প্রশাসনের কাজের পরিধি বেড়ে যাওয়ায় সচিবালয়ে কর্মকর্তাদের বসার জায়গার সংকট এখন তীব্র। মন্ত্রণালয়ে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে কিছু শাখা বা অধিশাখাকে সচিবালয়ের এই ঝুঁকিপূর্ণ এক নম্বর ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরেজমিনে বুধবার ওই…

Read More

সচিবালয়ের করিডোরে পদচারণা আছে, কিন্তু কাজের কোনো টেবিল নেই, তাদের কোনো কাজও নেই। তারা সরকারি প্রশাসনের ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি)। বর্তমানে ‘কাজহীন’ ও এসডি বা সংযুক্ত অবস্থায় আছেন সচিব থেকে উপসচিব পদমর্যাদার প্রায় ৭০০ জন। তাদের পেছনে মাসে রাষ্ট্রের ব্যয় প্রায় ১০ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রশাসনের চেনা ছবিটা বদলে গেছে। বিশেষ করে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় সময় যারা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক ছিলেন, প্রথম ধাক্কাতেই তাদেরকে ওএসডি করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ধাপে ধাপে চলে আগের সরকারে গুরুত্বপূর্ণ দপ্তরে থাকা কর্মকর্তাদের কর্মহীন করার প্রক্রিয়া। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মাত্র একদিনেই ছয়টি পৃথক…

Read More

দেশের রেলযাত্রীদের কাছে এখন টিকিট কাটা মানেই গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা নয়। ক্রমাগত লাইনচ্যুতির ঘটনায় রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ছে, যা হাজারো যাত্রীকে চরম দুর্ভোগে ফেলছে। একই সঙ্গে বের হয়ে আসছে রেল ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা দুর্বলতা। গত বুধবার হবিগঞ্জের মাধবপুরে একটি জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা এর সবশেষ উদাহরণ। এই দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাত্র ১৯ ঘণ্টার ব্যবধানে সিলেট থেকে ঢাকাগামী উদয়ন, উপবন ও কালনী এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ মোট চারটি আন্তঃনগর ট্রেন বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে বৈধ টিকিট থাকা সত্ত্বেও প্রায় আড়াই থেকে তিন হাজার যাত্রী তাদের গন্তব্যে…

Read More

কুমিল্লায় একটি রেলক্রসিং দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু আবারও বাংলাদেশের রেল অবকাঠামোর পদ্ধতিগত নিরাপত্তা দুর্বলতা প্রকাশ করেছে। ঘটনাটি দেখিয়েছে, বারবার সতর্কবার্তা এবং পূর্বের দুর্ঘটনার পরও বাংলাদেশ ম্যানুয়াল রেলক্রসিং ব্যবস্থার ওপর নির্ভর করার কারণে ঝুঁকি তৈরি হচ্ছে। এদিকে দেশের প্রায় ৩,০০০টির বেশি রেলক্রসিংয়ের মধ্যে প্রায় ৪০ শতাংশ অবৈধ বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাওয়া মমুন পরিবহনের একটি বাস ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে কুমিল্লার পদুয়া বাজার রেলক্রসিংয়ে সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় ১২ জন যাত্রী নিহত হন। পরে দুজন গেটম্যানকে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়। তাদের মধ্যে একজন স্থায়ী গেটকিপার এবং অপরজন অস্থায়ী…

Read More

ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য মুছে ফেলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা নাগরিকদের তথ্য জানার অধিকার সংকুচিত করছে এবং প্রশাসনে স্বচ্ছতা দুর্বল করছে। তাদের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই ধারা শুরু হয় এবং পরবর্তী সরকারগুলোও একই পথ অনুসরণ করেছে। এক সরকারের সময় প্রকাশিত তথ্য পরবর্তী সরকার এসে সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রথমে আওয়ামী লীগ আমলে প্রকাশিত বিভিন্ন তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। প্রায় ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক প্রতিবেদনসহ বিভিন্ন নথি তখন মুছে ফেলা হয়। এখন…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাস সংরক্ষণের জন্য গড়া হচ্ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। কিন্তু সেই স্মৃতির আড়ালে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পদমর্যাদায় থেকে তিনি এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে তিনি নিজেই নিজের নিয়োগকর্তা এবং নিজেই নিজের অধীনস্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আর সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার জন্য নিয়োগের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘টাইমস অব বাংলাদেশ’-এর এক অনুসন্ধানে সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি ও দলিল সংরক্ষণের লক্ষ্যে এই জাদুঘরটি প্রথমে জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে…

Read More

দেশের বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অন্তত ১০টি সচিব পদ এখনো শূন্য রয়ে গেছে। নতুন সরকারের প্রশাসনিক পুনর্গঠনের গতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মেধার ভিত্তিতেই এই নিয়োগগুলো সম্পন্ন হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বড় একটি অংশ মনে করছেন, সরকার আসলে রাজনৈতিকভাবে বিশ্বস্ত ব্যক্তিদেরই এসব গুরুত্বপূর্ণ পদে খুঁজছে। গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তি বাতিল করা হয়। একই দিনে আরও তিনজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত…

Read More