খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল
খুলনা প্রেস ক্লাবের নির্বাচিত সদস্যরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সারোয়ার সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের লিয়াকত আলী মিলানয়তনে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ ও সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, পাঠাগার, প্রকাশনা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক বশির হোসেন।

এ ছাড়া ছয়জন নির্বাহী সদস্য–মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।

আরও পড়ুন

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট দেন। ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad