Author: আহমেদ জামান শিমুল

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’-তে নাজিফা তুষি ছিলেন বেদেকন্যা গুলতি। চরিত্রটিতে অনবদ্য অভিনয় করেছিলেন। এবারের ঈদে একই পরিচালকের ‘রইদ’-এ দেখা যাবে তাকে। সিনেমাটির পোস্টার, টিজার, ট্রেলারে তাকে দেখা গেছে নাম ও গ্ল্যামারবিহীন এক চরিত্রে। এ চরিত্রের জন্য তার যে সংগ্রাম, ত্যাগ— তা এক কথায় অবিশ্বাস্য। কেবল লুকে বদল আনাই নয়, চরিত্রের মনস্তত্ত্ব ধারণ করতে দীর্ঘ সময় প্রসাধনহীন জীবন কাটিয়েছেন তিনি। উষ্কখুষ্ক চুল, হলদেটে দাঁত, রোদে পোড়া ত্বক— এমন লুক আনার জন্য ছয় মাস কোনো ধরনের শ্যাম্পু, সাবান বা কন্ডিশনার ব্যবহার করেননি। তিনি চেয়েছিলেন তার ত্বকের রোমকূপগুলো উন্মুক্ত হোক এবং মুখে মেছতার মতো ছোপ তৈরি হোক। সিনেমায় মেকআপ ব্যবহার করে কালো…

Read More

‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতার বিস্তার শুধু কবিতা বা গানের ভুবনে সীমাবদ্ধ ছিল না। বাংলা চলচ্চিত্রের শুরুর যুগেই তিনি যুক্ত হয়েছিলেন গল্প, চিত্রনাট্য, অভিনয়, সংগীত পরিচালনা ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে। জীবদ্দশায় তিনি যেমন পর্দার মানুষ ছিলেন, মৃত্যুর পরও তেমনি তার গান, গল্প ও ভাবনা বেঁচে আছে বাংলা সিনেমা, নাটক, প্রামাণ্যচিত্র, এমনকি বলিউডের পর্দাতেও। প্রজন্মের পর প্রজন্ম ধরে আলো-আঁধারির জগতে নতুনভাবে ফিরে আসছেন নজরুল—কখনো সুর হয়ে, কখনো চরিত্র হয়ে, কখনো প্রতিবাদের ভাষা হয়ে। চলচ্চিত্রকার নজরুল বাংলা সবাক চলচ্চিত্রের একদম শুরুর দিকেই নজরুলের প্রবেশ। ১৯৩০-এর দশকে কলকাতার চিত্রজগতে তিনি সরাসরি যুক্ত ছিলেন প্রায় বিশটি চলচ্চিত্রের সঙ্গে। ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথ দের সঙ্গে…

Read More

সত্তরের দশকের শেষ দিকে পরিচালক আজিজুর রহমান চট্টগ্রামে ‘অশিক্ষিত’ সিনেমার শুটিং করছিলেন। শুটিং বিরতিতে ‘বাংলার বাণী’ পত্রিকা পড়তে গিয়ে একটি খবরে তার চোখ আটকে যায়। ঈদের ছুটিতে স্কুলের বাথরুমে আটকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর। মর্মস্পর্শী সেই সত্য ঘটনাটিকে তিনি রুপালি পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নেন। কিন্তু পথটা মসৃণ ছিল না। প্রযোজক খুঁজতে দশজনেরও বেশি মানুষের দরজায় ধরনা দিতে হয়েছিল তাকে। সবার একই উত্তর—একটি ছেলে বাথরুমে মারা গেছে, এতে দেখানোর কী আছে? তখনকার বাজারে নায়ক-নায়িকাপ্রধান মসলাদার ছবির রাজত্ব। এই গল্পে নায়িকার কোনো ভূমিকাই নেই। শেষ পর্যন্ত সত্য সাহার প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্বরলিপি বাণীচিত্র’ এগিয়ে আসে। সত্য সাহার স্ত্রী রমলা সাহা প্রযোজক…

Read More

ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানাকে নিয়ে ২০২০ সালে মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। করোনা মহামারীর মধ্যে খুব স্বল্প পরিসরে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-বোদ্ধাদের প্রশংসা পায়। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলও তখন বেশ আলোচনায় আসেন। তারই পরিচালনায় জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে একই নামে উজ্জ্বল তার দ্বিতীয় সিনেমা নির্মাণ করেছেন। এটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির ঘোষণার পরপরই তরুণ মজুমদার নামে একজন জানান, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ লাখ টাকা পেয়েছিল সিনেমাটি। তবে সেই অর্থে পুরো কাজ শেষ না হওয়ায় পরে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হন তরুণ মজুমদার। নানা কারণে সিনেমাটিকে ঘিরে তার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা…

Read More

আর মাত্র দুসপ্তাহ পরে ঈদুল আযহা। পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অপেক্ষা করছে ঈদের ছবির জন্য। এবারের ঈদে মুক্তির জন্য বিভিন্ন সময়ে ঘোষণা দিয়েছিলো ১০টির মতো ছবি। এর মধ্যে শেষ পর্যন্ত আসতে পারে ৬-৭টি। তবে ঢালিউড ইন্ডাস্ট্রির বড় বড় পরিবেশকরা বলছেন এ সংখ্যা কমে ৪-এ নামতে পারে। জানা গেছে, এ মুহূর্ত পর্যন্ত মুক্তির জন্য জোরেশোরে চেষ্টা চালাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘নাকফুলের কাব্য’। এছাড়া এ চেষ্টায় যুক্ত রয়েছে ‘মাসুদ রানা’, ‘পিনিক’, ‘মালিক’ ও ‘অফিসার’। ঈদের সিনেমার মধ্যে পূর্ণোদ্যমে প্রচারণা চালাচ্ছে ‘রকস্টার’ ও ‘রইদ’। শাকিব খান অভিনীত ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা আছেন শাকিবের বিপরীতে। ইতোমধ্যে ক্রিকেট মাঠে প্রচারণাসহ…

Read More

গত শতাব্দীর শেষের দিকে চলচ্চিত্রে অভিষেক পূর্ণিমার। অনন্য সুন্দরী নায়িকা শাবনূর, মৌসুমী, পপিদের সঙ্গে টেক্কা দিয়ে একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। করোনার পরে চলচ্চিত্রে অভিনয়ের চেয়ে তার উপস্থাপনায় ব্যস্ততা বাড়ে। উপস্থাপক হিসেবে তিনি বেশ কিছু টেলিভিশন শো, অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করেন। মাঝে নায়ক ফেরদৌসের সঙ্গে তার উপস্থাপনা জুটি গড়ে উঠেছিল। নানবিধ কারণে তিনি বছর দেড়েকের মত একটু আড়ালে আবডালে ছিলেন। তবে তিনি সম্প্রতি আবার কাজে ফিরেছেন। সম্প্রতি সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন। ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’খ্যাত পরিচালক গাজী মাহবুব নির্মাণ করেছেন এটি। এফডিসিতে দৃশ্য ধারণ দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। বেসরকারি…

Read More

মা—পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। এ দিনে তারকারা জানিয়েছেন মাকে তাদের অনুভূতির কথা। বিদ্যা সিনহা মিম পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান। সিয়াম আহমেদ যখন মাকে বেশি কাছে পাওয়ার কথা মানে শৈশবে এবং কৈশোরের…

Read More

রবীন্দ্রনাথ ঠাকুর—বাংলা সাহিত্যে অবিস্মরণীয় এক নাম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ তার এক বইয়ে মজা করে লিখেছেন, রবীন্দ্রনাথ মানুষের অনুভূতির কোনো স্তর নেই যা নিয়ে গান, কবিতা কিংবা গল্প-উপন্যাস লেখেননি। আর তাই তো বাংলা ভাষাভাষী বিখ্যাত অনেক পরিচালকই তাদের নির্মাণে রবীন্দ্রনাথের সহায়তা নিয়েছেন— গল্প, নান্দনিকতা, সংগীত কিংবা জীবন দর্শন। উপমহাদেশের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, ঋতিক ঘটক, তপন সিনহা— তারা রবীন্দ্রনাথকে শুধু সাহিত্যিক হিসেবে দেখেননি, তারা তাকে দেখেছেন এক মানবতাবাদী চিন্তক হিসেবে। সত্যজিৎ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল গভীর ও ব্যক্তিগত। রায়ের পরিবারই ছিল শান্তিনিকেতনের ঘনিষ্ঠ সাংস্কৃতিক পরিমণ্ডলের অংশ। তিনি নিজেও পড়াশোনা…

Read More

সুরাইয়া তাছনিন সাথী এ বছর এইচএসসি পরীক্ষার্থী। এ বয়সে তিনি চমকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে গেল ১ ও ২ মে অনুষ্ঠিত হয়েছে ‘১৩তম আন্তর্জাতিক কানেক্টহার চলচ্চিত্র উৎসব’। এতে বিশ্বের ২৬টি দেশের ১৮৪টি চলচ্চিত্র অংশ নিয়েছে। সেখানে ‘ওমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘রেশমা: অ্যা স্ট্রাগল ফর আইডেন্টিটি’-এর জন্য। গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এ শিক্ষার্থীর এটি প্রথম চলচ্চিত্র। নভেরা হাসান নিক্কণের অধীনে গাইবান্ধা সরকারী কলেজে চলচ্চিত্রবিষয়ক ওয়ার্কশপ করেছিলেন। সে সূত্রে ‘কানেক্টহার’-এর ফেলোশিপের মাধ্যমে তিনি চলচ্চিত্রের কারিগরি ও সৃজনশীল কৌশলগুলো রপ্ত করেন। ২ জুলাই থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। সাথী তাই এ…

Read More

সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি ‘অশনি সংকেত’। বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ থেকে সিনেমা বানিয়ে তখন সত্যজিৎ তারকা নির্মাতা। তখনই তিনি লেখকের ‘অশনি সংকেত’ উপন্যাসটি পড়েন। সেটি থেকে প্রথমে চিত্রনাট্য করেন তিনি। ১৯৭২ সালের দিকে সিনেমাটি নির্মাণের কাজে হাত দেন। তার সঙ্গে তখন সৌমিত্র চট্টোপধ্যায় আছে গঙ্গাচরণ চক্রবর্তী চরিত্রের জন্য। কিন্তু অনঙ্গ বউ চরিত্রের জন্য তার দরকার ছিল সহজ-সরল কিন্তু লাস্যময়ী গ্রামীণ রমণী। বহু জনকেই খুঁজলেন সত্যজিৎ। কিন্তু তার পছন্দ হয় না কাউকেই। শেষে বিখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষের তোলা সাদাকালো এক ছবি দেখে তিনি বলে উঠেছিলেন, ‘ইউরেকা! ইউরেকা!’। আর এ ছবিটি ছিল বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ববিতার। কীভাবে সত্যজিৎ তার খোঁজ…

Read More