Author: আহমেদ জামান শিমুল

আগামী মাসেই উদযাপিত হবে ঈদুল আজহা। উৎসবটিকে ঘিরে ছবি মুক্তির তোড়জোড় এখনই শুরু হয়েছে। মুক্তি দৌড়ে এখন পর্যন্ত ১০টি ছবির নাম শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে ‘রকস্টার’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘বিদায়’, ‘পিনিক’, ‘হাঙর’, ‘দুর্বার’, ‘অফিসার’, ‘তছনছ’, ‘শিরোনাম’। এ ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবিটি ফ্লপ হলেও ‘রকস্টার’ নিয়ে আশাবাদী এর পরিচালক আজমান রুশো। এতে শাকিবকে দেখা যাবে একজন সংগীত তারকা হিসেবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। প্রথমবারের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সংগীতশিল্পী পান্থ কানাই। আজমান রুশোর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল…

Read More

শুক্রবার (৩ এপ্রিল) ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষ্যে সকাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠানের। এ অভিযোগ উঠেছে অনুষ্ঠানে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। এছাড়া পুরো আয়োজন নানান বিশৃঙ্খলায় ভরপুর ছিল। বিএফডিসির আয়োজনে উপস্থিত সাংবাদিক রঞ্জু সরকার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সকালে বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি কেক কাটার মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন। এরপর র‍্যালী করেন পুরো এফডিসি জুড়ে। তখনই আমাদের নজরে আসে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রয়েছে। এত বড় আয়োজনে এ ধরনের ভুল সত্যিই দুঃখজনক।’ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় শুধু জাতীয় শোক দিবসগুলোতে। এছাড়া পতাকা অর্ধনমিত রাখা আইনত শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় চলচ্চিত্র দিবসের…

Read More

নায়ক রাজ রাজ্জাকের পরে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা নায়কের নাম শাকিব খান। মাসুদ রানা থেকে আজকের শাকিব খান ভক্তদের কাছে ‘কিং খান’। ২৮ মার্চ জন্মদিন ঢালিউড সুলতানের। তার আজকের এ অবস্থানে আশার গল্পটি কোনো সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। শৈশব ও কৈশোর কেটেছে বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায়। সিনেমায় আসার স্বপ্নটা হয়তো অবচেতন মনেই ছিল, কিন্তু যাত্রাটা সহজ ছিল না। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’-র মাধ্যমে তার অভিষেক ঘটে। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে যখন ঢাকাই সিনেমা অশ্লীলতা…

Read More

ঈদে হল মালিকদের আগ্রহের কেন্দ্রে থাকে শাকিব খানের ছবি। এবারের ঈদের তার অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ মুক্তি পেয়েছে। ছবিটির নাম ঘোষণা থেকেই দর্শক ও হল মালিকদের আগ্রহের কেন্দ্রে ছিল। চাহিদা অনুযায়ী ১৩৩টি হলে মুক্তিও পায়। কিন্তু বিপত্তি বাধে ডিসিপি ও সার্ভার নিয়ে। ঈদের দিন সার্ভারজনিত সমস্যার কারণে ছবিটি ৬০টির অধিক সিনেমা হলে সকাল, দুপুরের শো চালাতে পারেনি। আবার স্টার সিনেপ্লেক্সে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফাইলজনিত সমস্যার কারণে ঈদের প্রথম তিন দিন কোনো শোই চালাতে পারেনি ছবি। সব মিলিয়ে কোটি টাকার উপরে ব্যবসায়িক ক্ষতির হয়েছে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডের। ‘প্রিন্স’ প্রযোজক শিরিন সুলতানা টাইমস অব বাংলাদেশকে বলেন,…

Read More

ঈদুল ফিতর আজ (২১ মার্চ)। এ উপলক্ষ্যে ঐতিহ্য অনুযায়ী দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইমস ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এর মধ্যে সর্বাধিক ১৩৩ হলে চলার কথা ‘প্রিন্স’। কিন্তু অভিযোগ এসেছে ৫০টির অধিক হলে দুপুর আড়াইটায় সংবাদটি লেখা পর্যন্ত ছবিটির কোনো শো চলে নি। এর জন্য বিক্ষুদ্ধ দর্শকরা হলগুলোতে ভাঙচুর করেছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। টাইমস অব বাংলাদেশকে কয়েকজন সিনেমা হল মালিক এ নিয়ে অভিযোগ জানান। এছাড়া আমাদের হাতে হল মালিকদের মধ্যকার হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড এসেছে।…

Read More

বেশ বড় একটা ঘটনা ঘটে গেছে বিনোদন দুনিয়ায়। প্রায় ১১০ বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারকে অধিগ্রহণ করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। দীর্ঘ দরকষাকষি ও প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত এই দৌড়ে পিছিয়ে পড়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চুক্তিটি অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি শেয়ার ৩১ ডলার নগদ মূল্যে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনবে প্যারামাউন্ট। নেটফ্লিক্সের আগের প্রস্তাবের তুলনায় এটি বেশি মূল্যবান হওয়ায় শেষ পর্যন্ত বোর্ড প্যারামাউন্টের প্রস্তাবের দিকেই ঝুঁকে পড়ে। প্রথম দিকে নেটফ্লিক্স প্রায় ২৭ দশমিক ৭৫ ডলার প্রতি শেয়ার দরে প্রায় ৮৩ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছিল। তবে শেষ মুহূর্তে ডেভিড…

Read More

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘অনন্ত প্রেম’ একটি বিশেষ ছবি। ১৯৭৭ সালের ১৮ মার্চ মুক্তি পাওয়া ছবিটি শুধু দর্শকপ্রিয়ই হয়নি, বরং নানা কারণে সময়ের তুলনায় সাহসী ও ব্যতিক্রমী বলেও বিবেচিত হয়। এটা ছিল কিংবদন্তি নায়ক রাজ্জাকের পরিচালনায় প্রথম চলচ্চিত্র এবং প্রথম কোনো বাংলাদেশি ছবিতে চুম্বন দৃশ্য ছিল। তবে ছবিটির পরিচালনার শুরুটা রাজ্জাকের হাতে হয়নি। মূল পরিচালক ও প্রযোজক ছিলেন সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্র সম্পাদক বশীর হোসেন। ১৯৭৪ সালে খান আতাউর রহমান চিত্রনাট্যকার ও গীতিকার কাজী আজিজ আহমেদকে দিয়ে ‘অমর প্রেম’ নামে একটি চিত্রনাট্য লেখান। পরে বশীর হোসেন সেটি পরিচালনার আগ্রহ দেখান। কিন্তু একই সময়ে একই নামে আরেকটি ছবি নির্মাণ শুরু হওয়ায় নাম…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেইজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কী তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এ প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন।’ নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন অন্য পেশার মানুষদের মত শিল্পীদের জন্য আশীর্বাদ হিসেবে হয়ে এসেছে, তেমনি অনেকের জন্য ভয়ংকর অভিজ্ঞতা বয়ে আনছে। বিশেষ করে নারী শিল্পীদের। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ৫৯ থেকে ৬৩.৫ শতাংশ নারী অনলাইন হয়রানির শিকার হন, এর বড় অংশ শোবিজ অঙ্গনের। ইউএন ওমেনের এক জরিপে বলা হয়েছে, ১০ জন নারীর মধ্যে একজন এর ফলে মারাত্মক ডিপ্রেশনে ভোগেন। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের ২০২৪ এর জরিপে অনুযায়ী ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে এই হার ১৬ শতাংশ। বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে সাইবার বুলিংয়ের কয়েকটি ধরণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিথ্যে গুঞ্জন ছড়িয়ে চরিত্রহনন, শারীরিক গঠন নিয়ে নানারকম…

Read More

তানভীর মোকাম্মেল শুধু নিজে চলচ্চিত্র নির্মাতা নন, তার হাত ধরে এ দেশে বহু নির্মাতা তৈরি হয়েছে। ১৯৫৫ সালের ৮ মার্চ খুলনায় জন্মগ্রহণ করে তিনি। সেখানকার ‘মোকাম্মেল মঞ্জিল’-এ তার বেড়ে ওঠা। শিক্ষিত ও প্রগতিশীল এক পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই তার মধ্যে মানবিকতা ও সংবেদনশীলতার বীজ বপিত হয়। তার পিতা এ এফ এম মোকাম্মেল ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মাতা বেগম সাইয়েদা মোকাম্মেল ছিলেন কলেজের অধ্যাপিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনার সময় তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক ‘একতা’ পত্রিকায় সাংবাদিকতা করেন এবং ভূমিহীন কৃষকদের পক্ষে গ্রামে কাজ করেন। বন্ধুদের সঙ্গে মিলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা ইউনিভার্সিটি…

Read More