Author: আহমেদ জামান শিমুল

পৈতৃক ভিটা সাভারে হলেও জন্ম রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে। সেখানেই বেড়ে ওঠা। কৈশোরেই যুক্ত হন কচিকাঁচার আসরে। সেখানে সুফিয়া কামাল, হাশেম খানের মতো গুণী মানুষের সান্নিধ্য তার শিল্পবোধকে গভীর করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়তে গিয়ে অভিনয়, মঞ্চসজ্জা আর আলো–ছায়ার জগত তাকে টানতে শুরু করে। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে জড়িয়ে পড়েন শিল্প নির্দেশনার সঙ্গে। নব্বইয়ের দশকের শেষ দিকে শুরু হওয়া সেই পথচলা আজও চলছে। বলছি দেশের স্বনামধন্য চলচ্চিত্র শিল্পনির্দেশক রবি দেওয়ানের কথা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সমৃদ্ধ হলেও শিল্প নির্দেশনার ক্ষেত্রটি কখনো তেমন শক্ত ভিত্তি পায়নি বলে মনে করেন রবি দেওয়ান। তার ভাষায়, আগে যেমন পেশাদারিত্বের ঘাটতি ছিল, এখনো তেমনই আছে।…

Read More

মাথায় হ্যাট পরা নায়ক রাজ রাজ্জাকের একটি ছবি সামাজিকমাধ্যমে অনেককে শেয়ার করতে দেখা যায়। আকর্ষণীয় লুকে তাকিয়ে থাকা রাজ্জাকের সেই ছবিটি কোন চলচ্চিত্রের—জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষই বলতে পারবেন না। এটি সিবি জামান পরিচালিত ‘ঝড়ের পাখি’ ছবির একটি স্থিরচিত্র, যা মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ৩ মার্চ। বাংলা চলচ্চিত্রের অন্যতম ক্লাসিক এই ছবিটি পরিচালকের নির্মিত প্রথম চলচ্চিত্র। এ ছবির চিত্রনাট্য, সংলাপ এবং প্রযোজনা করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খান আতাউর রহমান। চলচ্চিত্র গবেষক মীর মীর শামসুল আলম বাবু জানান, সিবি জামান প্রথমে ছবিটি পরিচালনা করতে চাননি। খান আতা তাকেই পরিচালনার জন্য উৎসাহ দেন। এরপর তিনি রাজি হন। বাকিটা ইতিহাস। রাজ্জাক ও শাবানার পাশাপাশি…

Read More

অভিনেত্রী তানজিন তিশা গ্ল্যামার ও অভিনয়গুণ দিয়ে টেলিভিশন নাটকে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। নাটকের পাশাপাশি ওটিটিতেও সফল হয়েছেন। সম্প্রতি তিনি সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খানের বিপরীতে। ছবির নাম ‘সোলজার’। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সংসার ভাঙার অভিযোগ করেছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান। সে সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার ও হাবিবের সংসার ভাঙার জন্য দায়ী পিয়া বিপাশা ও তানজিন তিশা—দুজনই। তবে সবচেয়ে বেশি দায়ী তানজিন তিশা।’ তিশার সঙ্গে তার একটি ফোনালাপ ২০১৭ সালে অনলাইনে ভাইরাল হয়। এরপর টিভি নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গেও তার প্রেমের…

Read More

‘সাঁতাও’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে— শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ শব্দগ্রাহক। গণঅর্থায়নে নির্মিত ছবিটির পরিচালক খন্দকার সুমনের ছবিটি নির্মাণে সহায়তা করেছে ১৫৫৯ জন মানুষ। বৌদ্ধ ভিক্ষুদের অল্প অল্প করে চাঁদা নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করার ব্যাপারটি থেকে সুমনের মাথায় আসে তিনি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করবেন, যেটার জার্নির সঙ্গে শতাধিক মানুষ যুক্ত থাকবে। এদেরকে তো চাইলে শুটিং টিমে নেওয়া সম্ভব নয়। কিন্তু তারা ফান্ড দেওয়ার মাধ্যমে ছবিটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। অনেকে মনে করেন তিনি বুঝি গণঅর্থায়নে পুরো ছবিটি শেষ করেছিলেন। কিন্তু ব্যাপারটি এত সহজ ছিল না। ফান্ড থেকে ছবির ব্যয়ের একটা অংশ…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর নিরাপত্তা দেয়াল ভেঙে একটি খাবারের হোটেল ইজারা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএফডিসির প্রধান প্রবেশপথের বাম দিকে কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন দেয়াল ভেঙে হোটেলটি নির্মাণ করা হয়েছে। এর প্রবেশমুখ রাস্তার দিকে। প্রতিষ্ঠানটিতে কর্মরত কেউ এ প্রতিবেদকের সঙ্গে ইজারা–সংক্রান্ত বিষয়ে কথা বলতে রাজি হননি। অভিযোগ উঠেছে, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানি নিয়মবহির্ভূতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানটির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এমডি মাসুমা রহমান তানি দাবি করেছেন, নিয়মের চেয়ে…

Read More

প্রতারণার মামলায় জামিনের পর ফের বিতর্ক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে। তিনি ১৪ বোতল মদ নিয়ে বিমানবন্দরে আটক হয়েছিলেন— এমন খবর এসেছে গণমাধ্যমে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ঘটনাটি গত আগস্ট মাসের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর আইন অনুসারে মামলা হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। যার নেপথ্যে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। তবে মেহজাবীন এটিকে চক্রান্ত বলে দাবি করেছেন। জানা যায়, গত ১৭ আগস্ট থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তার স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের তল্লাশিতে তাদের লাগেজ থেকে…

Read More

ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে দারুণ গায়কী দিয়ে সবার মন জয় করেছিলেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। অবশ্য বেফাঁস কথা বলে সমালোচিতও হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে মাদক সেবন, স্ত্রীকে শারীরিক নির্যাতন,  কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র শিল্পীদের নিয়ে ফেসবুকে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বারবারই সংবাদের শিরোনাম হয়েছেন নোবেল। এসবের ধারাবাহিকতায় কয়েকবার জেলও খাটতে হয়েছে। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন এ তরুণ সংগীত শিল্পী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে রাজধানীর ডেমরা থানা পুলিশ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা…

Read More

প্রতি বছর ফেব্রুয়ারি এলেই আমরা আবেগে ভাসি, প্রভাতফেরিতে যাই, শহীদ মিনারে ফুল দিই। কিন্তু নতুন প্রজন্মের কাছে একুশের পূর্ণাঙ্গ ইতিহাস পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী পিরিয়ড ড্রামা বা গবেষণাভিত্তিক ঐতিহাসিক সিনেমা এখনো হাতেগোনা। অমর একুশকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে মাত্র তিনটি—‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’ এবং ‘ফাগুন হাওয়ায়’। স্বাধীনতার আগে জহির রায়হান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। সরকারের অনুমতি না পাওয়ায় পারেননি। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘জীবন থেকে নেয়া’ পরিচালনা করেন জহির রায়হান। এটি কেবল একটি সিনেমা নয়, বিপ্লবের প্রতীক। পাকিস্তানি স্বৈরশাসকের দমনপীড়নের সময়ে তিনি একটি পরিবারের ভেতরের ক্ষমতার দ্বন্দ্বের মাধ্যমে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রকে তুলে ধরেন। পরিবারের প্রধান নারী চরিত্রকে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোমবার (১৭ ফেব্রুয়ারি)। নতুন সরকারকে সংস্কৃতিক অঙ্গনের মানুষেরা স্বাগত জানিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন টাইমস অব বাংলাদেশের কাছে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এবার যারা শপথ নিয়েছেন তাদের প্রত্যেকেই ক্লিন ইমেজের। এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনিও। গত ১২ ফেব্রুয়ারি থেকে আজ (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়েছে এভাবে যদি চালাতে পারে তাহলে আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘এ সরকার তাদের বক্তব্যে শিল্প-সংস্কৃতি…

Read More

১৭ ফেব্রুয়ারি। বাংলা চলচ্চিত্রের জন্য দিনটি শুধু একটি তারিখ নয়, এক শূন্যতার স্মরণ। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে চলে যান মান্না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এক নায়ক হঠাৎ বিদায় নিলে যে ধাক্কা লাগে, ঢাকাই সিনেমা সেটাই অনুভব করেছিল। মান্না ছিলেন আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ। তার ধ্যানজ্ঞান, সময়, সম্পর্ক–সবকিছুই আবর্তিত হতো সিনেমাকে ঘিরে। একটি ছবি মুক্তি পেলে তিনি নাকি প্রেক্ষাগৃহে গিয়ে বসে থাকতেন। ছবি না চললে কেঁদে ফেলতেন। যেন ব্যক্তিগত ব্যর্থতা। নির্মাতা কাজী হায়াৎ এক সাক্ষাৎকারে বলেছিলেন, মান্না পোড় খেতে খেতেই বড় হয়েছেন। সেই পোড়খাওয়া অভিজ্ঞতাই তাকে জনতার নায়ক বানিয়েছে। মান্নার পুরো নাম এ এস এম আসলাম…

Read More