বাংলা সাহিত্যে ‘পদ্মা নদীর মাঝি’ এক অনিবার্য নাম। ১৯৩৬ সালে মাত্র ২৮ বছর বয়সে উপন্যাসটি লেখেন মানিক বন্দ্যোপাধ্যায়। তখনও তিনি মার্কসবাদে দীক্ষিত নন। ফলে এই উপন্যাসে শ্রমজীবী মানুষের জীবনচিত্র যতটা বাস্তব ও সংবেদনশীল, ততটাই অনির্ণীত তার শ্রেণিগত অবস্থান। পরবর্তীকালে মানিক নিজেই স্বীকার করেছিলেন যে, মার্কসবাদী দৃষ্টিতে ফিরে তাকালে তার আগের অনেক লেখাতেই বিভ্রান্তি ও সীমাবদ্ধতা চোখে পড়ে। ‘পদ্মা নদীর মাঝি’ তার বড় উদাহরণ। উপন্যাসের কেন্দ্রবিন্দু পদ্মার তীরবর্তী জেলে-মাঝিদের জীবন। কুবের, গনেশ, ধনঞ্জয়; এরা সমাজের সর্বহারা প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ। জমিদার, আড়তদার, নায়েব, মহাজন; এরা সবাই কোনো না কোনোভাবে তাদের শ্রম শোষণ করে। কিন্তু এই দারিদ্র্যের মধ্যেও জীবন থেমে থাকে না। জীবনে প্রেম…
Author: আহমেদ জামান শিমুল
দেড় দশক তার বায়োপিক ‘মাইকেল’ আসছে বড় পর্দায়। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর থেকে আলোচনার কেন্দ্রে। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের শরীরী ভাষা, পোশাক, চুলের স্টাইল, কণ্ঠস্বরের ভঙ্গি ও নাচের মুভমেন্ট—এতটাই জীবন্ত যে অনেক দর্শক একে নিছক অভিনয় নয়, বরং মাইকেল জ্যাকসনের পুনর্জন্ম বলেই মনে করছেন। অভিনয়ে তিনি নতুন হলেও সংগীত তার রক্তে। ২০১৯ সালে নিজের মৌলিক গান প্রকাশ করেছিলেন। তার ভাষায়, এই চরিত্রে অভিনয় আমার কাছে শুধু সিনেমায় কাজ করা নয়, বরং পারিবারিক ইতিহাস ও উত্তরাধিকার…
সদ্য স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল ছিল। এই অস্থির সময়কে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘আলোর মিছিল’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ছবিটি ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ক্লাসিক ছবিটি এ মুক্তির ৫২ বছর পার করেছে ইতোমধ্যে। নতুন দেশে নিয়ে স্বপ্ন, প্রাপ্তি আর স্বপ্নভঙ্গের গল্প—এই তিনের সংযোগে নির্মিত ‘আলোর মিছিল’ আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে। ছবিটি সে সময় বাণিজ্যিকভাবেও সফল ছিল। পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিনের মতে, তখন ছবিটির ব্যবসা হয়েছিল প্রায় ২০–২৫ লাখ টাকা। নির্মাণ ব্যয় ছিল এক লাখ টাকার কিছু বেশি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাটক ‘জল্লাদের দরবার’-এর অভিনেতা…
২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আদিম’ প্রদর্শিত হয় মূল প্রতিযোগিতা বিভাগে এবং জিতে নেয় ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ ও ‘স্পেশাল জুরি ম্যানশন’। এছাড়া ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নাম নেই যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’র। সবাই আশা করেছিল ছবিটি কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পাবে। তবে তালিকায় নাম না থাকায় বিস্মিত হয়েছে চলচ্চিত্রবোদ্ধারা। এ বিষয়টি টাইমস অব বাংলাদেশের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন ‘আদিম’ পরিচালক যুবরাজ শামীম। তিনি বলেন, ‘প্রতিটা ফিল্মেরই নিজস্ব টাইম এবং স্পেস আছে। আপনি যে ন্যাশনাল এওয়ার্ডের কথা বলছেন সেখানে তো…
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’ এ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হয়েছেন নিয়ামুল মুক্তা। ‘রক্তজবা’ ছবির জন্য এ পুরস্কার পেলেও তা প্রত্যাখ্যান করেছেন মুক্তা। একইসঙ্গে পুরস্কার প্রদানের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টাইমস অব বাংলাদেশকে মুক্তা বলেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখেছে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করি নাই, তার জন্য কেনো পুরস্কার নিবো? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।’ বিষয়টি নিয়ে তাজ জানান, তিনি ছবিটির চিত্রনাট্য করেছেন ২০২২ এর দিকে। বিষয়টি নিয়ে নিয়ামূল মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর আবেদন আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের মাঝামাঝি। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুরি বোর্ড পরিবর্তনসহ নানা কারণে প্রায় দুই বছর পর বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবার সই করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এরা দুজনেই মৃত। তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মারা যান, আব্দুল লতিফ বাচ্চু মারা যান গত ৪ জানুয়ারি। অর্থাৎ দুজন মৃত ব্যক্তিকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার। অথচ ২০২৩ সালের পুরস্কারের আহ্বানের…
তরুণ নির্মাতা তন্ময় সূর্য নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘হাঙর’। ছবিটিতে অভিনয় করেছেন অর্নব খান, তাহমিনা অথৈ, ইনতেখাব দিনার এবং নেপালি অভিনেতা প্রমোদ অগ্রহরী। নির্মাতার লক্ষ্য, ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়া। অনেক আগেই ছবিটির গল্প লিখে রেখেছিলেন তন্ময়। সবসময়ই তিনি ‘লার্জার দ্যান লাইফ’ গল্প বলতে চেয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সিনেমার গল্প তো অনেক রকম হতে পারে। ধরুন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ময়লা পেলাম না— এটাও সিনেমার গল্প হতে পারে। কিন্তু আমি চেয়েছি সেই লার্জার দ্যান লাইফ কনফ্লিক্ট বা ক্রাইসিসগুলো নিয়ে কথা বলতে, যেগুলো নিয়ে মানুষ কথা বলতে চায় না, অথচ প্রায় প্রত্যেকের জীবনেই সেগুলো আছে। সে রকম বিষয় নিয়েই আমরা…
ঢালিউডের সোনালী সময় সত্তর-আশি দশকে যে কজন শিল্পী নিজেদের একাধিক পরিচয়ে পরিচিত করিয়েছেন তাদের মধ্যে জাভেদ অন্যতম। চিত্রনায়ক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক— এ তিন ভূমিকায় তিনি ছিলেন সমান সফল। এ কিংবদন্তি শিল্পী দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা গিয়েছেন। তিনি দীর্ঘদিন ক্যানসারের ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ । খবরটি নিশ্চিত করে তার স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী জানান, জাভেদের শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। চিকিৎসক ও নার্সরা নিয়মিত বাসায় গিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। বুধবার সকালে নার্সরা এসে জানান, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে…
১৯৭৬ থেকে চলচ্চিত্র নির্মাতাদের অনুদান দিয়ে আসছে সরকার। শুরুর দিকে অনিয়মিত থাকলেও নব্বইয়ের দশকের শেষ থেকে প্রতি বছরই অনুদান দেওয়া হচ্ছে। শুরুরা হযেছিল এক লাখ টাকা থেকে, এখন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও যুক্ত হয়েছে অনুদানের তালিকায়। অনুদান দেওয়ার প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা থাকলেও প্রতি বছর প্রচুর নবীন-প্রবীণ নির্মাতা এর জন্য আবেদন করেন। গত ৮ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতারের সই করা এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থ বছরে অনুদানের জন্য প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবছর পূর্ণদৈর্ঘ্যে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্যে ২০টি চলচ্চিত্রকে সরকার অনুদান দেবে। অনুদান পাওয়ার…
ত্রিশ বছরের যুবক আলমগীর কবির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় যান। প্রত্যাশা ছিল রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করার। কিন্তু বাংলাদেশ সরকার তাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান প্রতিবেদক হিসেবে নিয়োগ দেয়। সেখানে তিনি ‘আহমেদ চৌধুরী’ ছদ্মনামে ইংরেজি সংবাদ পাঠ করতেন। খাঁটি ব্রিটিশ উচ্চারণে তার কণ্ঠে উচ্চারিত ‘ দিস ইজ রেডিও বাংলাদেশ, মুজিবনগর…’ বাক্যটি মুক্তিযুদ্ধের খবর বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার এক প্রধান মাধ্যম হয়ে ওঠে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ‘বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র’ তালিকায় আলমগীর কবিরের তিনটি ছবি স্থান পেয়েছে। ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙ্গামাটিতে জন্ম হলেও তার পৈতৃক নিবাস বরিশালের বানারীপাড়ায়। পিতার চাকরিসূত্রে তার শিক্ষাজীবন শুরু হয় হুগলীর কলোজিয়েট স্কুলে। দেশভাগের পর তিনি…

