প্রথমার্ধের ধাক্কা সামলে জাপানি রক্ষণ আর গোলকিপারের অবিশ্বাস্য প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে রূপকথার জয় পেল ব্রাজিল। হিউস্টনে নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন ১-১ সমতা, তখন ইনজুরি টাইমের শেষ মুহূর্তের জাদুতে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল কার্লো আনচেলত্তির দল। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতেই চাল চালেন কোচ আনচেলত্তি। লুকাস পাকেতার বদলে মাঠে নামানো হয় তরুণ তুর্কী এনদ্রিককে। আক্রমণের ধার বাড়তেই ৫২ মিনিটে ব্রুনো গিমারাইসের হেড এবং ৫৩ মিনিটে গোললাইনের ঠিক ওপর থেকে জাপানি ডিফেন্সের অবিশ্বাস্য ক্লিয়ারেন্সে দুবার বেঁচে যায় জাপান। তবে চাপ ধরে রেখে ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সেলেসাওরা। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের নিখুঁত…
Author: টাইমস স্পোর্টস
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডিফেন্সকে নাচিয়ে, আলিসনের মতো বিশ্বসেরা কিপারকে বোকা বানিয়ে প্রথমার্ধটা নিজেদের করে নিল ব্লু সামুরাইরা। ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে হিউস্টনে প্রথমার্ধের খেলা শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল। জাপানের হয়ে একমাত্র চোখধাঁধানো গোলটি করেছেন মিডফিল্ডার কাইশু সানো। বিশ্বকাপের নকআউট পর্বে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ২০-এ থাকা দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ৫টি ম্যাচের ৪টিতে হেরে বিদায় নেওয়ার একটি তেতো ইতিহাস রয়েছে ব্রাজিলের। র্যাংকিংয়ের শীর্ষ ২০-এর ভেতরে থাকা জাপানের বিপক্ষে আজ সেই বৃত্ত ভাঙার মিশন সেলেসাওদের। ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের পায়ে রেখে জাপানি রক্ষণে অনবরত চাপ বাড়াতে থাকে ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে লুকাস পাকেতার ফ্রি-কিক জাপানি গোলকিপার জিওন…
নিজেদের ‘আন্ডারডগ’ বা ফেভারিট না ভেবে মাঠে নামলে শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলকেও হারানো সম্ভব বলে মনে করেন জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। তার মতে, এই মানসিকতাই হতে পারে ম্যাচ জেতার মূল উপায়। আগামী সোমবার হিউস্টনে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে গত অক্টোবরে ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান। হাঁটুর চোটের কারণে এবার খেলোয়াড় হিসেবে স্কোয়াডে থাকতে না পারলেও দলের সঙ্গেই আছেন ৩১ বছর বয়সী মিনামিনো। যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে জাপানের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামি, তবে নকআউটের মতো ম্যাচে…
পর্তুগালের সঙ্গে ০-০ গোলে ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পর্ব শেষ করেছে কলম্বিয়া। অবশ্য মাঠে নামার আগেই দুই দলই বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছিল; ফলে এই ম্যাচের মূল সমীকরণ ছিল কেবল পরবর্তী রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে তা নির্ধারণ করা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কলম্বিয়া এখন নকআউট পর্বে মুখোমুখি হবে ঘানার, যারা অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছে। অন্যদিকে ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে আসা পর্তুগাল ‘কে’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এর লড়াইয়ে মোকাবিলা করবে ক্রোয়েশিয়া। মিয়ামি গার্ডেন্সে ম্যাচটি গোলশূন্য হলেও দুই দলই মাঠে দুর্দান্ত ও প্রাণবন্ত ফুটবল উপহার…
শুরুতে পিছিয়ে পড়ে এবং ভিএআরের ধাক্কা খেয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ডেমোক্রাতিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। রোববার ফিফা বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি ‘সেরা তৃতীয়’ দলগুলোর একটি হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে পা রাখল তারা। মিয়ামির মাঠে নকআউটের টিকিট পেতে জয়ের বিকল্প ছিল না ডিআর কঙ্গোর। তবে ম্যাচের ১০ মিনিটের মাথায় এল্দর শোমুরোদভের গোলে উল্টো লিড নেয় উজবেকিস্তান। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া কঙ্গো ১৭ মিনিটে নাথানিয়েল এমবুকুর দারুণ এক শটে সমতা ফিরিয়েছিল। কিন্তু আক্রমণ শুরুর সময় নাথানায়েল এমবুকুর হাত উজবেকিস্তানের শেরজোদ নাসরুল্লায়েভের মুখে…
বিশ্বকাপ মিশন ব্যর্থ হওয়ার পরপরই স্কটল্যান্ডের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ ক্লার্ক। গ্রুপ পর্বে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করায় নকআউটে ওঠার জন্য ‘সেরা তৃতীয়’ দলগুলোর সমীকরণের দিকে তাকিয়ে ছিল স্কটল্যান্ড। কিন্তু শনিবার রাতে অন্য গ্রুপে ঘানা ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতেই সব আশা শেষ হয়ে যায় স্কটিশদের। আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই স্কটিশ কোচ। সমর্থকদের উদ্দেশে লেখা এক আবেগঘন বার্তায় বিদায়ী কোচ স্টিভ ক্লার্ক বলেন, ‘এই বিদায়ের সবচেয়ে আবেগপূর্ণ অংশটি হলো আমার খেলোয়াড়রা। তারা না থাকলে ২০১৯ থেকে আজ পর্যন্ত আমরা এত এত মধুর স্মৃতি…
ম্যাচের প্রথমার্ধে ঘানার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণ শানিয়ে সমতায় ফেরে ঘানা। গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব ৩২-এ যাওয়ার স্বপ্ন যখন দেখছিল আফ্রিকার দেশটি, তখন দারুণ এক হেডারে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করলেন নিকোলা ভ্লাসিচ। ফিফা বিশ্বকাপে রোববার বাংলাদেশ সময় ভোর ৩টায় শুরু হওয়া ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একই সময়ে ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচে দুই জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থ্রি লায়ন্সরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ঘানা। তবে গ্রুপের তিন নম্বরে থাকা সেরা…
প্রথমার্ধের নিষ্প্রাণ ও ছন্নছাড়া ভাব কাটিয়ে দ্বিতীয়র্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রাখল টমাস টুখেলের দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতি থেকে ফিরে খোলস ছেড়ে বের হয় ইংলিশরা। ম্যাচের অচলাবস্থা ভাঙেন জুড বেলিংহাম। এই গোলটি ইংল্যান্ড শিবিরের সব স্নায়ুচাপ দূর করে দেয়। গোল করার ঠিক কয়েক মিনিট পর এই মিডফিল্ডার বনে যান অ্যাসিস্ট দাতা। উইং থেকে তার বাড়ানো এক নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে নিজের ট্রেডমার্ক হেডে চমৎকার গোল করেন হ্যারি কেইন। এই গোলটির মাধ্যমে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন কেইন। বিশ্বকাপে গ্যারি লিনেকারকে…
ফিফা বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ঘানার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। আর বর্তমান সমীকরণ অনুযায়ী ‘এল’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে তারা। ম্যাচের ৩০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া এক চোখধাঁধানো শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন পিটার সুচিচ। জ্লাতকো দালিচের দল প্রথমার্ধের অধিকাংশ সময় মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেছে। ক্রোয়েশিয়া বলের দখলে কিছুটা এগিয়ে থাকার পাশাপাশি দীর্ঘ সময় ঘানাকে চাপের মুখে আটকে রাখে। মাঝমাঠে বরাবরের মতোই খেলা নিয়ন্ত্রণ করছিলেন অভিজ্ঞ লুকা মদ্রিচ, আর ক্রোয়েশিয়ার আক্রমণভাগও অনবরত ঘানার রক্ষণভাগের…
উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পানামার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ০-০ গোলের সমতায় আটকে থেকে বিরতিতে গেছে ইংল্যান্ড। টমাস টুখেলের দল বলের দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের ডেরায় পরিষ্কার সুযোগ তৈরি করতে আবারও বেশ বেগ পেতে হয়েছে তাদের। ইংল্যান্ডের হয়ে গোললাইনের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিলেন মার্কাস রাশফোর্ড। প্রথমে একটি উড়ন্ত ক্রসে নেওয়া তার হেড গোলপোস্টের ওপর দিয়ে চলে যায় এবং প্রথমার্ধের শেষ দিকে তার নেওয়া একটি বাঁকানো ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে প্রতি-আক্রমণ বা কাউন্টার অ্যাটাকে পানামাকেও বেশ বিপজ্জনক দেখাচ্ছিল। পানামার হোসে লুইস রদ্রিগেজের একটি জোরালো শট চমৎকার দক্ষতায় প্রতিহত করেন ইংলিশ কিপার জর্ডান পিকফোর্ড, আর হার্ভের…

