ব্রাজিলকে হারাতে চায় জাপান

ব্রাজিলকে হারাতে চায় জাপান
টেক্সাসে সুইডেনের বিপক্ষে গোল করার পর জাপানের দাইজেন মায়েদার উল্লাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিজেদের ‘আন্ডারডগ’ বা ফেভারিট না ভেবে মাঠে নামলে শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলকেও হারানো সম্ভব বলে মনে করেন জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। তার মতে, এই মানসিকতাই হতে পারে ম্যাচ জেতার মূল উপায়।

আগামী সোমবার হিউস্টনে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে গত অক্টোবরে ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান।

হাঁটুর চোটের কারণে এবার খেলোয়াড় হিসেবে স্কোয়াডে থাকতে না পারলেও দলের সঙ্গেই আছেন ৩১ বছর বয়সী মিনামিনো। যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে জাপানের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামি, তবে নকআউটের মতো ম্যাচে যেকোনো কিছু ঘটিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আছে।’

মিনামিনো জানান, হাঁটুর চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরতে পারেন জাপানের আক্রমণভাগের খেলোয়াড় তাকেফুসা কুবো। রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে (২-২ ড্র) চোট পেয়েছিলেন।

কুবোর ফেরার ব্যাপারে আশাবাদী মিনামিনো বলেন, দলের সবাই বিশ্বাস করে নকআউট পর্বেই তাকে আবার মাঠে পাওয়া যাবে। তিনিও সেই বিশ্বাস নিয়েই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad