Author: টাইমস স্পোর্টস

বিশ্বকাপের মতো মহামঞ্চে ফুটবলারদের পায়ের জাদুর পাশাপাশি ডাগআউটের মস্তিস্ক তথা কোচদের ভূমিকা থাকে অনন্য। কিন্তু এই গৌরবময় মঞ্চে ব্যর্থতার দায়ভারও সবথেকে বেশি বর্তায় তাদের ওপরেই। ২০২৬ বিশ্বকাপের আসরটি যেন পরিণত হয়েছে কোচদের এক নির্মম বিদায়মঞ্চে। টুর্নামেন্টের পর্দা নামার আগেই একে একে আটজন হাইপ্রোফাইল কোচকে ছাড়তে হয়েছে দলের ডাগআউট। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রথম পর্ব–ব্যর্থতার জের ধরে বরখাস্ত, পদত্যাগ কিংবা চুক্তির মেয়াদ শেষের এই দীর্ঘ তালিকা ফুটবল বিশ্বের এক কঠিন ও রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলে। ১. সাব্রি লামুশি (তিউনিসিয়া) প্রথম রাউন্ডে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়া তাকে বরখাস্ত করে। তিনি এই বিশ্বকাপের প্রথম চাকরি হারানো কোচ।…

Read More

চলতি ফিফা বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি, যা জাতীয় দলের দায়িত্বে থাকা তার মেয়াদের একটি আগাম সমাপ্তি ঘটাল। শুক্রবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ঘোষণা করেছে, ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও নাগেলসম্যান পদত্যাগ করেছেন। টুর্নামেন্ট চলাকালীন ইকুয়েডরের কাছে আরেকটি বিপর্যয়কর হারের পর প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির আকস্মিক বিদায়ের পর থেকে এই সিদ্ধান্তটি প্রত্যাশিত ছিল। ডিএফবি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, ‘এই সিদ্ধান্তটি কোনোভাবে সহজ ছিল না। আমার অগ্রাধিকার সবসময় দলের সাফল্য ছিল। এমন এক তিক্ত হতাশার পর কোনো রকম বোঝা ছাড়া দলটির একটি নতুন শুরুর অধিকার রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের সমর্থকদেরও…

Read More

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভৈরবে এনআরবিসি ব্যাংক পিএলসি শাখায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। গত বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেনের হিসাব ছাপিয়ে শাখাটি হয়ে ওঠে ফুটবল উৎসবের মঞ্চ। এদিন ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকেরা প্রিয় দলের জার্সি পরে কার্যক্রমে অংশ নেন। শাখা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী গোলপোস্টে গোল দিয়ে আনন্দ প্রকাশ করেন গ্রাহকেরা। গ্রাহক ফুরকান আহমেদ বলেন, ‘টাকা জমা দিতে এসে গোলও দিয়ে ফেললাম। এমন দিন তো বারবার আসে না।’ আরেক গ্রাহক শরিফ নেওয়াজ ভুইঞা বলেন, ‘ব্যাংকে এসে এতটা আনন্দ পাব, ভাবতে পারিনি।’ খেলাধুলার পাশাপাশি ছিল বিশ্বকাপভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এবারের ২৩তম বিশ্বকাপে তিনটি দেশের ১৬টি ভেন্যুতে ১৭ বিলিয়ন ডলার ব্যয়ে সর্বোচ্চ ৪৮টি দেশ লড়ছে ১৭…

Read More

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে নকআউট পর্বে প্রথমবারের মতো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে গোল না পাওয়ার বৃত্ত ভাঙলেন এই পর্তুগিজ মহাতারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে ক্রোয়াট গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে বোকা বানিয়ে বল ঠিক মাঝবরাবর জালে জড়ান সিআরসেভেন। তার এই নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে ১-১ সমতায় ফেরে পর্তুগাল। এর ঠিক দুই মিনিট আগেই অবশ্য একবার বল জালে জড়িয়েছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেওয়ায় সেবার উদযাপন করা হয়নি তার। এর আগে চারবার পর্তুগালকে নিয়ে গ্রুপ পর্ব পার করলেও বিশ্বকাপের নকআউট পর্বে…

Read More

যোগ করা সময়ের ১৯তম মিনিটে যখন রেফারির শেষ বাঁশি বাজল, কানাডার টরন্টোর গ্যালারিজুড়ে তখন এক আবেঘন পরিবেশ। চরম উত্তেজনা ও নাটকে ঠাসা ম্যাচে ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পর্তুগাল, নিশ্চিত করল শেষ ষোলোর টিকিট। আর এই পরাজয়ে বিশ্বমঞ্চ থেকে চোখের জলে বিদায় নিলেন লুকা মদরিচের ক্রোয়েশিয়া। এর আগে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ০-০ গোলশূন্য সমতায়। ৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পরপর দুটি জোরালো শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় রুখে দেওয়ার পর প্রথমার্ধে আর কোনো বড় সুযোগ তৈরি হয়নি। পর্তুগাল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীর আবেগঘন দিনে প্রথমার্ধে দুই দলের কেউই রক্ষণ ভাঙতে পারেনি।…

Read More

কানাডার টরন্টোয় বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের খোঁজে প্রথমার্ধ পার করেছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট বেশি থাকলেও তা ডেডলক ভাঙার জন্য যথেষ্ট ছিল না। একাধিকবার কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। প্রথমার্ধের খেলা শেষে ম্যাচের স্কোরলাইন পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয় পর্তুগাল। মাত্র ৪ মিনিটের মাথায় রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে তৈরি হওয়া এক আক্রমণ থেকে পরপর দুটি জোরালো শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবার অসাধারণ দক্ষতায় বল রুখে দিয়ে পর্তুগালকে নিশ্চিত গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। এরপর ম্যাচের ২৪ মিনিটে প্রথম হাইড্রেশন ব্রেক দেওয়া পর্যন্ত কোনো…

Read More

ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভেইরো জানিয়েছেন, ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। বৃহস্পতিবার পর্তুগালের স্পোর্টভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার এই মন্তব্য ফুটবল অঙ্গনে বেশ আলোড়ন তৈরি করেছে। পর্তুগিজ মহাতারকার বিদায়ের ইঙ্গিত দিয়ে কাতিয়া আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, সেই অনুযায়ী আপনারা বিদায়ের প্রস্তুতি নিতে পারেন, কারণ আমি বিশ্বাস করি এটাই তার শেষ বিশ্বকাপ। তাই এই সময়টা উপভোগ করুন। আমি বিশ্বাস করি আজ (ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে) তার বিদায় ঘটছে না, তবে সেই সময়টা ঘনিয়ে এসেছে।’ ‘আমার…

Read More

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত শেষ ষোলো নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দাপট দেখিয়ে স্বস্তির এক জয় নিয়ে নকআউটের প্রথম পর্ব পার করল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের এই দাপুটে জয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল এবং অন্য গোলটি এসেছে ডিফেন্ডার পেদ্রো পোরোর পা থেকে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে স্পেন। প্রথমার্ধের প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত দুই দলই চেষ্টা করলেও সুযোগ তৈরির দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে ডেডলক ভাঙেন মিকেল ওইয়ারসাবাল। মার্ক কুকুরেয়ার নিখুঁত পাস থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় বল…

Read More

লস অ্যাঞ্জেলেসে শেষ ষোলো নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোরলাইন স্পেন ১-০ অস্ট্রিয়া। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। মাঠের লড়াইয়ে শুরু থেকে দাপুটে ফুটবল খেলা স্পেন প্রথমার্ধে একাধিক গোল পেতে পারত। তবে অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার ও গোল পোস্ট বাঁধা হয়ে না দাঁড়ালে প্রথম ৪৫ মিনিটেই ম্যাচের ভাগ্য একরকম লিখে ফেলতে পারত স্পেন। ম্যাচের শুরু থেকে অস্ট্রিয়ার রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানাতে থাকে স্পেন। সেই আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৩৬ মিনিটে ডেডলক ভাঙেন মিকেল ওইয়ারসাবাল। মার্ক কুকুয়েরার নিখুঁত পাস থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই স্প্যানিশ…

Read More

নকআউট পর্বের মহাবৈতরণী পার হতে এবার মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি–পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এই দ্বৈরথ কেবল পরের রাউন্ডে যাওয়ার লড়াই নয়, এটি আধুনিক ফুটবলের দুই মহীরুহের ‘শেষের শুরু’ও বটে। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লুকা মদরিচ–চল্লিশের কোঠা পেরিয়ে আসা এই দুই কিংবদন্তির যেকোনো একজনের জন্য এটিই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। বিদায়ের এই করুণ সুরকে সঙ্গী করেই নকআউট পর্বের গোলখরা কাটানোর নতুন মিশনে নামছেন ৪১ বছর বয়সী রোনালদো। বিদায়ের আবহ আর শ্রেষ্ঠত্বের লড়াই মিলে এই ম্যাচ রূপ নিয়েছে এক মহাকাব্যিক ট্র্যাজেডিতে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কানাডার টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল আর ক্রোয়েশিয়া। পর্তুগাল তিন ম্যাচে এক জয়…

Read More