ফুটবল বিশ্বকাপের অভিষেকে হইচই ফেলে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে চমক দেখানোর পর এবার তারা জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহালড়াইয়ে তাদের সামনে দাঁড়িয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষ আলবিসেলেস্তে বা তাদের সেরা তারকা লিওনেল মেসি–কাউকে নিয়েই মোটেও বাড়তি কোনো হা-হুতাশ নেই কেপ ভার্দের ডেরায়। এমনকি বিশ্বসেরা মেসিকে বোতলবন্দি করতে আলাদা কোনো ছক বা বিশেষ পরিকল্পনাও তারা করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেতোকু স্পষ্ট ভাষায় বলেন, ‘লিওনেল মেসিকে নিয়ে আমাদের বাড়তি কোনো মাথাব্যথা নেই। আমরা…
Author: টাইমস স্পোর্টস
আগামী সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ১৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। তবে এই মহামঞ্চে নামার আগে নরওয়ে শিবিরের ঘুম কেড়ে নিয়েছে একটিই বড় প্রশ্ন–দলের প্রধান গোলমেশিন আর্লিং হালান্ড কি সঠিক সময়ে পুরোপুরি চাঙ্গা হয়ে উঠতে পারবেন? গত ৩০ জুন আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোল করে নরওয়েকে শেষ ষোলোতে তুলেছিলেন এই তারকা স্ট্রাইকার। তবে ম্যাচ শেষে অকপটে স্বীকার করেন, তিনি ‘মরণক্লান্ত’ হয়ে পড়েছিলেন। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে তার পক্ষে মাঠে টিকে থাকা অসম্ভব হতো। প্রধান কোচ স্টেল সোলবাকেনও উদ্বেগ বাড়িয়ে জানিয়েছেন, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হালান্ড তার শেষ শক্তিটুকু দিয়ে লড়ছিলেন। ব্রাজিলের…
নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি আর মাত্র ১২ মিনিট। স্কোরবোর্ডে বেলজিয়াম পিছিয়ে ২-০ গোলে। গ্যালারিতে তখন সেনেগালের দর্শকদের আগাম জয়ের বুনো উল্লাস। রূপকথার এক জয়ের প্রহর গুনছিল আফ্রিকানরা। কিন্তু সিয়াটল স্টেডিয়ামকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে বেলজিয়াম যা করল, তা এককথায় অবিশ্বাস্য, রূপকথার চেয়েও সুন্দর। মাত্র তিন মিনিটের ঝড়ে জোড়া গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনল রুডি গার্সিয়ার দল। ২-২ গোলের এই অতিমানবীয় ড্রয়ের পর শেষ ৩২-এর এই ব্লকবাস্টার লড়াই এখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে হাবিব দিয়ারার গোলে সেনেগাল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেছিলেন ইসমাইল সার। তবে ম্যাচের শেষ মুহূর্তে সেনেগালের মুখের গ্রাস…
ম্যাচের শুরুতে গোল হজম করে থমকে গিয়েছিল ইংল্যান্ড। এরপর কঙ্গোর গোলরক্ষক লিওনেল ম্পাসি যেন পোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে মনে হচ্ছিল, ‘থ্রি লায়ন্স’দের বিদায়ঘণ্টা বাজিয়েই মাঠ ছাড়বে আফ্রিকান পরাশক্তিরা। তবে কঙ্গোর সেই রূপকথা মাঠেই ভেস্তে দিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। দ্বিতীয়াহের শেষ দিকে তার জাদুকরী ও শ্বাসরুদ্ধকর জোড়া গোলে ডিআর কঙ্গোর হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালে পা রাখল ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আটালান্টা স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ইংল্যান্ড। প্রথমার্ধে ব্রায়ান সিপেঙ্গার গোলে কঙ্গো লিড নিলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ইংলিশদের মুখে হাসি ফোটান কেইন। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে…
ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণের সুনামি যেন কোনোভাবে সামলাতে পারল না সুইডেন। প্রথমার্ধের এক গোল আর দ্বিতীয়ার্ধের জোড়া আঘাতে সুইডিশদের মাঠে একপ্রকার ‘সেকানি’ দিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পে আর মাইকেল ওলিসেদের এমন নিখুঁত ও বিধ্বংসী পারফরম্যান্সের সৌজন্যে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করল ফরাসিরা। নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক এমবাপ্পে। আর অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। এই জয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৫ ম্যাচে ৩ বা তার বেশি গোল করার অবিশ্বাস্য কীর্তি গড়ল দিদিয়ের দেশমের দল। ২০২২ বিশ্বকাপের ফাইনাল থেকে…
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট তো কেটেছে নরওয়ে, কিন্তু সামনে দাঁড়িয়ে এক মহাশক্তিধর পর্বত। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল এখনো অপরাজিত। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে যখন এই দুই দল মুখোমুখি হবে, কাগজে-কলমে ফেভারিট হিসেবে সেলেসাওরা মাঠে নামবে। কিন্তু ফুটবল ইতিহাস বলছে অন্য কথা। পরিসংখ্যানের পাতা ওল্টালে ব্রাজিলিয়ান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কারণ, বিশ্ব ফুটবলে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের কাছে কখনো হারেনি। ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মাঠে নেমেছে নরওয়ে। এর মধ্যে…
বিশ্বকাপের শেষ ৩২-এর এক রোমাঞ্চকর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। মঙ্গলবার ডালাসে ম্যাচের শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের করা এক নাটকীয় জয়সূচক গোলে বিদায় নিতে হলো আইভরি কোস্টকে, যারা এর আগে এক চোখধাঁধানো গোলে সমতায় ফিরে দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল। ম্যাচের অধিকাংশ সময় জুড়ে মাঠে প্রায় অদৃশ্য হয়ে থাকা ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড ঠিক প্রয়োজনের মুহূর্তেই স্বরূপে আবির্ভূত হন। ম্যাচের ৮৬তম মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে নরওয়েকে পরবর্তী রাউন্ডে নিয়ে যান তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৫ জুলাই নিউইয়র্কে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এর আগে, ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ রক্ষণাত্মক ও কৌশলগত; যেখানে কোনো দলই…
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি (অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী) মার্ক ওয়েন মুলিন জানিয়েছেন, ইরান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি ‘খুশিতে নেচেছিলেন’। একই সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন ইরানি দলের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধের পক্ষেও সাফাই গান তিনি। মিশরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে করা একটি জয়সূচক গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় গোল ব্যবধানে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইরান। এরপর ২৯ জুন আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে সেরা তৃতীয় দল হিসেবেও ইরানের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার পটভূমিতে ইরানের কোচ আমির ঘালিনোই…
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও ভাঙেনি সমতা। অবশেষে চলতি বিশ্বকাপের প্রথম টাইব্রেকার ভাগ্য নির্ধারণ করল ম্যাচের। আর সেই স্নায়ুযুদ্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে স্তব্ধ করে শেষ ১৬-এর টিকিট কেটে নিল প্যারাগুয়ে। টাইব্রেকারে ৪-৩ (১২০ মিনিটে ১-১) ব্যবধানে জিতে ৩২ দলের নকআউট পর্ব থেকেই জার্মানিকে বিদায় করে দিল লাতিন আমেরিকার এই দল। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও স্পষ্ট দাপট ছিল জার্মানির। ম্যাচের ১০২ মিনিটে ব্রাউনের কর্নার থেকে মাপা হেডে বল জালে জড়িয়ে জার্মানদের উল্লাসে ভাসিয়েছিলেন ডিফেন্ডার ইয়োনাথান টাহ। তবে ভিএআর চেকে দেখা যায়, গোল হওয়ার ঠিক আগে প্যারাগুয়ে কিপারকে…
প্রথমার্ধের ধাক্কা সামলে কাই হাভার্টজের গোলে জার্মানি সমতায় ফিরলেও নির্ধারিত ৯০ মিনিটে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙা যায়নি। ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ নকআউট ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতায় থাকায় খেলার ভাগ্য গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। ম্যাচের শুরু থেকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আক্রমণের পসরা সাজিয়ে প্যারাগুয়েকে চাপে রাখে। তবে লাতিন আমেরিকার দলটির নিখুঁত রক্ষণাত্মক কৌশল এবং প্রতি-আক্রমণ পরিকল্পনা শতভাগ সফল হয় ম্যাচের ৪২তম মিনিটে। একদম খেলার ধারার বিপরীতে গিয়ে দুর্দান্ত এক হেডে জার্মান কিপার ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন হুলিও এনসিসো। এই গোলটি প্যারাগুয়ের ফুটবল ইতিহাসে এক রূপকথার জন্ম দিয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের আগের ৫টি ম্যাচে কোনো গোলই করতে পারেনি প্যারাগুয়ে।…

