Author: টাইমস স্পোর্টস

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন আইসিসি’র এপ্রিল মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথমবারের মতো এমন কোনো মনোনয়ন। সোমবার আইসিসির ঘোষণায় উঠে এসেছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি। সিলেটে সিরিজের প্রথম টেস্টেই ১০ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন মিরাজ। পরে চট্টগ্রামে খেলেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস, সঙ্গে নেন আরও ৫ উইকেট—যে পারফরম্যান্সে সিরিজ জিতে না পারলেও সমতায় ফেরে বাংলাদেশ। আর মিরাজ হন সিরিজসেরা। এখন তার সামনে সুযোগ বাংলাদেশের হয়ে প্রথমবার এই পুরস্কার জেতার—গতবার ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান পেয়েছিলেন এই খেতাব। মিরাজের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের…

Read More

প্যারিস সেন্ট জার্মেই আত্মবিশ্বাসী যে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগেই ফিট হয়ে ফিরবেন উসমান দেম্বেলে। আগামী বুধবার, ৭ মে, নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। প্রথম লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মিকেল আর্তেতার দলের বিপক্ষে ১-০ গোলের জয় এনে দেওয়া একমাত্র গোলটি করেছিলেন ফরাসি এই উইঙ্গার। তবে সেই ম্যাচের ৭০ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ২-১ গোলের পরাজয়ের ম্যাচে খেলেননি দেম্বেলে। তবে চোট নিয়ে উদ্বেগ থাকলেও, ফ্রান্সের সংবাদমাধ্যম বলছে দেম্বেলের সেরে ওঠা নিয়ে ক্লাবের মধ্যে ধীরে ধীরে বাড়ছে আত্মবিশ্বাস। শুক্রবার পিএসজি নিশ্চিত করেছে, তার…

Read More

বিদেশফেরত ফুটবলারের হাত ধরে নতুন আশার আলো, কিন্তু কাঠামোগত দুর্বলতায় শঙ্কাও রয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের বিষন্নতা কাজ করে আসছিল, যেন এক দুঃখ ভারাক্রান্ত অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। নব্বই দশক কিংবা ২০০০-এর দশকের শুরুতে যে সোনালি সময় ছিল, তার স্মৃতি রোমন্থন যেন এক প্রবীণ ব্যক্তির যৌবনের প্রশংসায় ডুবে থাকা, যিনি আজ বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন। সেই সঙ্গে নাম উঠে আসত মনেম মুন্না, কাজী সালাহউদ্দিন, আমিনুল হক, কায়সার হামিদের মতো কিংবদন্তিদের—যাদের মতো খেলোয়াড় আর তৈরি হয় না বলে হতাশা ঝরে পড়ত কণ্ঠে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ম্যাচে এখন যেভাবে দর্শক ভিড় করছেন, তা…

Read More