Author: টাইমস স্পোর্টস

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়াকে নিয়ে। গ্রুপ পর্বে দুই সাবেক চ্যাম্পিয়নকে রুখে দেওয়া এই গোলকিপার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদেরও প্রায় রুখেই দিয়েছিলেন। তবে ভোজিনহা-জুজু তাড়িয়ে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর এক জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে লিওনেল স্কালোনির দল, আর সেই সঙ্গে থামল কেপ ভার্দের রূপকথা। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে আগামী মঙ্গলবার রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে আফ্রিকার পরাশক্তি মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, যারা এই রাতে পেনাল্টি শুটআউটে (১)৪-২(১) ব্যবধানে জিতেছে। এদিকে ম্যাচটি জয়ের মাধ্যমে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে নিজের…

Read More

মাঠে নামতেই দুই নতুন মাইলফলক ছুঁয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ৩০তম ম্যাচ এবং ২৭তম বারের মতো শুরুর একাদশে নামার অনন্য কীর্তি গড়েন তিনি। আর এই ঐতিহাসিক ম্যাচটির প্রথমার্ধে মেসির করা একমাত্র গোলে কেপ ভার্দের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা তাদের তিন ম্যাচের সবকটিতে জিতে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছে। চলতি বিশ্বকাপে কেবল আর্জেন্টিনা, মেক্সিকো ও ফ্রান্স–এই তিনটি দল গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। এ ছাড়া, এই শতাব্দীতে শিরোপাধারী তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউটে পৌঁছাল আর্জেন্টিনা, যা আগে ২০০৬ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্স করেছিল। অন্যদিকে,…

Read More

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ রাত ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও নকআউটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আবার শুরুর একাদশে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। আজকের ম্যাচটি আর্জেন্টিনার ফুটবলে দুটি বড় রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমত, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এই ম্যাচের মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে রেকর্ড ৩০টি ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন। দ্বিতীয়ত, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য এটি একটি ঐতিহাসিক ম্যাচ। ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কোচ হিসেবে আজ তিনি নিজের ১০০তম ম্যাচ পূর্ণ করতে যাচ্ছেন। আজকের একাদশে আক্রমণভাগে মেসির সঙ্গী…

Read More

আফ্রিকার ফুটবলে মিসরকে দীর্ঘদিন ধরেই বলা হতো ‘অপূর্ণ সম্ভাবনার’ দল। সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন হলেও এটি তাদের মাত্র চতুর্থ বিশ্বকাপ, আর এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জয়ের স্বাদ পায়নি তারা। কিন্তু এবার যেন বদলে গেছে গল্প। বিশ্বকাপে নিজেদের সেরা অভিযানের পথেই এগিয়ে চলছে মিসর। আজকের জয়টি ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও মোহাম্মদ সালাহকে ঘিরে সবাই যেভাবে দায়িত্ব ভাগ করে নিয়েছে, সেটিই ছিল এই সাফল্যের বড় ভিত্তি। ড্যালাসে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন মিসরের ফুটবলাররা। আর দলের কোচ হোসাম হাসান হাতে বিশাল এক মিসরীয় পতাকা নিয়ে উদযাপনের…

Read More

পুরো ৯২ বছরের অপেক্ষা, ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই এবং শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ–সব পেরিয়ে ইতিহাস গড়ল মিসর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কাটল মিশর। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে সরাসরি নকআউট পদ্ধতিতে খেলে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল তারা। প্রায় এক শতক পর সেই পুরোনো হতাশার ইতিহাস বদলে নতুন রূপকথা লিখল মোহাম্মদ সালাহর দল। ম্যাচের শুরুটা ছিল মিসরের স্বপ্নের মতো। ১৩ মিনিটেই ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণে এগিয়ে যায় তারা। সালাহর ছোট পাস থেকে ইমান আশুরের প্রথম শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও, ফিরতি বল বক্সে ভাসলে নিখুঁত হেডে জাল খুঁজে নেন আশুর। ১-০ গোলে…

Read More

বিশ্বকাপের মতো মহামঞ্চে ফুটবলারদের পায়ের জাদুর পাশাপাশি ডাগআউটের মস্তিস্ক তথা কোচদের ভূমিকা থাকে অনন্য। কিন্তু এই গৌরবময় মঞ্চে ব্যর্থতার দায়ভারও সবথেকে বেশি বর্তায় তাদের ওপরেই। ২০২৬ বিশ্বকাপের আসরটি যেন পরিণত হয়েছে কোচদের এক নির্মম বিদায়মঞ্চে। টুর্নামেন্টের পর্দা নামার আগেই একে একে আটজন হাইপ্রোফাইল কোচকে ছাড়তে হয়েছে দলের ডাগআউট। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রথম পর্ব–ব্যর্থতার জের ধরে বরখাস্ত, পদত্যাগ কিংবা চুক্তির মেয়াদ শেষের এই দীর্ঘ তালিকা ফুটবল বিশ্বের এক কঠিন ও রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলে। ১. সাব্রি লামুশি (তিউনিসিয়া) প্রথম রাউন্ডে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়া তাকে বরখাস্ত করে। তিনি এই বিশ্বকাপের প্রথম চাকরি হারানো কোচ।…

Read More

চলতি ফিফা বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি, যা জাতীয় দলের দায়িত্বে থাকা তার মেয়াদের একটি আগাম সমাপ্তি ঘটাল। শুক্রবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ঘোষণা করেছে, ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও নাগেলসম্যান পদত্যাগ করেছেন। টুর্নামেন্ট চলাকালীন ইকুয়েডরের কাছে আরেকটি বিপর্যয়কর হারের পর প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির আকস্মিক বিদায়ের পর থেকে এই সিদ্ধান্তটি প্রত্যাশিত ছিল। ডিএফবি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, ‘এই সিদ্ধান্তটি কোনোভাবে সহজ ছিল না। আমার অগ্রাধিকার সবসময় দলের সাফল্য ছিল। এমন এক তিক্ত হতাশার পর কোনো রকম বোঝা ছাড়া দলটির একটি নতুন শুরুর অধিকার রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের সমর্থকদেরও…

Read More

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভৈরবে এনআরবিসি ব্যাংক পিএলসি শাখায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। গত বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেনের হিসাব ছাপিয়ে শাখাটি হয়ে ওঠে ফুটবল উৎসবের মঞ্চ। এদিন ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকেরা প্রিয় দলের জার্সি পরে কার্যক্রমে অংশ নেন। শাখা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী গোলপোস্টে গোল দিয়ে আনন্দ প্রকাশ করেন গ্রাহকেরা। গ্রাহক ফুরকান আহমেদ বলেন, ‘টাকা জমা দিতে এসে গোলও দিয়ে ফেললাম। এমন দিন তো বারবার আসে না।’ আরেক গ্রাহক শরিফ নেওয়াজ ভুইঞা বলেন, ‘ব্যাংকে এসে এতটা আনন্দ পাব, ভাবতে পারিনি।’ খেলাধুলার পাশাপাশি ছিল বিশ্বকাপভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এবারের ২৩তম বিশ্বকাপে তিনটি দেশের ১৬টি ভেন্যুতে ১৭ বিলিয়ন ডলার ব্যয়ে সর্বোচ্চ ৪৮টি দেশ লড়ছে ১৭…

Read More

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে নকআউট পর্বে প্রথমবারের মতো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে গোল না পাওয়ার বৃত্ত ভাঙলেন এই পর্তুগিজ মহাতারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে ক্রোয়াট গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে বোকা বানিয়ে বল ঠিক মাঝবরাবর জালে জড়ান সিআরসেভেন। তার এই নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে ১-১ সমতায় ফেরে পর্তুগাল। এর ঠিক দুই মিনিট আগেই অবশ্য একবার বল জালে জড়িয়েছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেওয়ায় সেবার উদযাপন করা হয়নি তার। এর আগে চারবার পর্তুগালকে নিয়ে গ্রুপ পর্ব পার করলেও বিশ্বকাপের নকআউট পর্বে…

Read More

যোগ করা সময়ের ১৯তম মিনিটে যখন রেফারির শেষ বাঁশি বাজল, কানাডার টরন্টোর গ্যালারিজুড়ে তখন এক আবেঘন পরিবেশ। চরম উত্তেজনা ও নাটকে ঠাসা ম্যাচে ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পর্তুগাল, নিশ্চিত করল শেষ ষোলোর টিকিট। আর এই পরাজয়ে বিশ্বমঞ্চ থেকে চোখের জলে বিদায় নিলেন লুকা মদরিচের ক্রোয়েশিয়া। এর আগে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ০-০ গোলশূন্য সমতায়। ৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পরপর দুটি জোরালো শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় রুখে দেওয়ার পর প্রথমার্ধে আর কোনো বড় সুযোগ তৈরি হয়নি। পর্তুগাল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীর আবেগঘন দিনে প্রথমার্ধে দুই দলের কেউই রক্ষণ ভাঙতে পারেনি।…

Read More