নড়াইলে অবিরাম বৃষ্টি আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিস্তীর্ণ মাঠের আউশ ধান নষ্ট হয়ে গেছে। স্থানীয় চাষিদের অভিযোগ, বিলের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ আটকে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি এবং রক্ষণাবেক্ষণের অভাবে খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। আবাদের এমন আকস্মিক বিনাশে শত শত কৃষক চরম লোকসানের মুখে পড়েছেন। তাদের দাবি, এই ফসলহানিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরেজমিনে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদার বিল, আন্ধারকোটা বিল ও কুচিয়াবাড়ির বিলসহ বেশ কয়েকটি নিচু এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ বুকসমান পানিতে তলিয়ে আছে। যেখানে এখন সোনালী ধানের সমারোহ থাকার কথা, সেখানে শোভা পাচ্ছে শাপলা, শালুক আর জলজ আগাছা। ফসলশূন্য…
Author: টাইমস রিপোর্ট
নেত্রকোনা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় একটি প্লাস্টিকের খেলনার দোকানে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও কয়েকটি দোকান, একটি ব্যাংকের ছাদ ও বাণিজ্যিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, প্লাস্টিকসহ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে বড়বাজারের বেশ কয়েকটি দোকান ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত…
পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল হয়ে যাচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী রামসাগর খাল। খালের সরকারি জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে চলতি বর্ষা মৌসুমে উপজেলা সদরের একাধিক বিল ও বাওড়ে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, মধুমতি নদী থেকে ঘোপ বাওড় হয়ে মহম্মদপুর উপজেলা সদর অতিক্রম করে কাতলাশুরি বিলে গিয়ে মিশেছে ঐতিহাসিক রামসাগর খাল। স্থানীয়দের মতে, প্রায় চারশ বছর আগে মোঘল আমলে স্বাধীনচেতা রাজা সীতারাম রায় মহম্মদপুরে রাজবাড়ি নির্মাণের সময় রাজধানীর নিরাপত্তা নিশ্চিত…
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উখিয়া বালুখালী সীমান্তের মিয়ানমার অংশের ৭০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে। আহতের নাম বদি আলম (৩২)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, বদি আলম বৃহস্পতিবার সকালে বালুখালী বিজিবি বিওপির পেছনের সীমান্তবর্তী এলাকায় নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পা ও শরীরের ডান পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তের বাসিন্দারা তাকে উদ্ধার…
কানাডিয়ান ডলারের (লুনি) দরপতনের প্রভাবে জুন মাসে বিশ্বের সঙ্গে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। একই সময়ে দেশটির রপ্তানি ও আমদানি—উভয়ই সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জুনে পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় শূণ্য দশমিক চার শতাংশ এবং আমদানি শূণ্য দশমিক দুই শতাংশ বেড়েছে। ফলে মে মাসের তিন দশমিক সাত বিলিয়ন কানাডিয়ান ডলারের বাণিজ্য উদ্বৃত্ত জুনে বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক নয় বিলিয়ন ডলারে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বিশ্বের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ধরে রেখেছে কানাডা। স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, জুনে কানাডিয়ান ডলারের গড় বিনিময় হার ছিল প্রতি মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৭১ সেন্ট, যা মে…
খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য শিবলী হোসেন রুবেলকে (৪৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ। বুধবার রাতে নিরালা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন। গ্রেপ্তার যুবক রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য। মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই…
১৯৫৯ সালে দেড় বিঘা জমির ওপর চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠের পাশে গড়ে ওঠে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে লোকবল সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ওষুধ, অক্সিজেন, জন্মনিয়ন্ত্রণ উপকরণ না থাকা আর অ্যাম্বুলেন্স সেবা ও স্টাফদের বেতন বন্ধ রয়েছে দুই বছর ধরে। ফলে নানা সমস্যার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটি। অথচ, প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে এলাকার মানুষকে চিকিৎসা ও সেবা দিচ্ছে কেন্দ্রটি। এ প্রতিষ্ঠানে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও পরিবার পরিকল্পনাসহ সব ধরনের সেবা দেওয়া হয় বিনামূল্যে। প্রসব ও সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ২০টি শয্যা রয়েছে। ২৬ রকমের ওষুধ, জন্মনিয়ন্ত্রণ উপকরণ, অক্সিজেন সরবরাহ প্রায় দুই বছর বন্ধ রয়েছে। নরমাল…
সরকার দলীয় রাজনৈতিক পরিচয়ে পিরোজপুরের পঙ্গু, দুঃস্থ ও বেকার মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট দখলের চেষ্টা করছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় টোল আদায়কারী সাহেদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট ব্যবহার করে প্রতিদিন নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। অভিযোগ সূত্রে জানা গেছে, কিছু দিন আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত শ্রীরামকাঠী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ফাহিম, স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং তার ভাই ছাত্রদল কর্মী শফিকুল ইসলাম, যুবদল নেতা মাসুম এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন ও আরিফসহ ২০ থেকে ২৫ জন জোরপূর্বক খেয়াঘাটের দখল নিয়ে টোল সংগ্রহ শুরু করে। এরা…
১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া সচিবালয়ের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা পর আবার খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বেলা ১টা ৪৫ মিনিটে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়। এর আগে, জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় জোটের নেতারা সচিবালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান…
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে…

