বগুড়ায় ফ্লাইওভারের উপর বিকল হওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন৷ এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার সকাল ৮টায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, ট্রাক চালক মো. আলম (২৫), বিকল ট্রাকের চালক তাপস (৫০)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় মেকানিক এনে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। এর মধ্যে সকাল আটটায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই দু’জন…
Author: টাইমস রিপোর্ট
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে ঢাকা এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি। রোববার বেলা সাড়ে ১২টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। গত শুক্রবার ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে সেখানে আটকে যায়। এতে বিপাকে পড়েন আড়াই শতাধিক যাত্রী।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে শনিবার সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা…
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ব্যক্তিকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)। রোববার ভোর ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই পুশইনের চেষ্টা করে বিএসএফ। রোববার সকাল ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেইট দিয়ে রোববার ভোর ৩ টার দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা একজন পুরুষ এবং দুইজন নারীসহ মোট তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই তিনজন বাংলাদেশে ঢোকার আগেই মাধবখালী বিওপির টহল দলের…
ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। ভীমরুলী ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট…
নাগরিকত্ব জালিয়াতির অপরাধে চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার খান নামক এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দেশ ছাড়ার প্রস্তুতিকালে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গোলাম সারোয়ার চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গোলাম সারোয়ারকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার…
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি (এস২-এজেওয়াই) মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল ইতালিতে পৌঁছেছে। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে (রোমের স্থানীয় সময় ১৯:১৬ ঘণ্টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত শুক্রবার ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে সেখানে আটকে যায়। এতে বিপাকে পড়েন আড়াই শতাধিক যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোমে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের আটকে থাকা উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়। ঢাকা থেকে প্রকৌশলী…
টানা তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে। গত শুক্রবার সকাল থেকে ফেনী অঞ্চলের গ্যাস সরবরাহ কেন্দ্র ও ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ শুরু হয়। ফলে রাত থেকেই জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে গ্যাস নিতে পারছে যানবাহনগুলো। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গ্যাস সঞ্চালন কেন্দ্র (জিটিসিএল)-এর কার্যক্রম চালুর পর বৃহস্পতিবার রাত থেকে জেলার ১৪টি স্টেশনের মধ্যে ১০টি সিএনজি ফিলিং স্টেশনে একযোগে গ্যাস সরবরাহ শুরু হয়। ফেনী এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছে। সংশ্লিষ্টরা আশা করছেন,…
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সিলেটে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। উন্নত প্রযুক্তিনির্ভর এ প্ল্যান্ট চালু হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিসিকের এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী সিসিকের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) ঘুরে দেখেন এবং দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা…
রংপুর রেলওয়ে স্টেশন এলাকার তৃতীয় নম্বর লাইনে বুড়িমারী লোকাল ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার পৌনে ৪টায় রেলওয়ে স্টেশনে উদ্ধার কার্যক্রম তদারকিতে থাকা রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ধীমান ভৌমিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুর ১টায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দেড়টার মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করি। বেলা সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। ইঞ্জিনটি উদ্ধারে এখনো কাজ চলছে।’ রেললাইন সংস্কারের বিষয়ে জানতে চাইলে ধীমান ভৌমিক বলেন, ‘রেলওয়ের লাইন সংস্কার কাজ চলমান। এটা কেন সংস্কার হচ্ছে না, তা এই…

