চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত
সীমান্ত থেকে ভারতে পাঠানো তিন অবৈধ অনুপ্রবেশকারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ব্যক্তিকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)। রোববার ভোর ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই পুশইনের চেষ্টা করে বিএসএফ।

রোববার সকাল ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেইট দিয়ে রোববার ভোর ৩ টার দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা একজন পুরুষ এবং দুইজন নারীসহ মোট তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই তিনজন বাংলাদেশে ঢোকার আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। টহল দলটি শুন্য লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে তারা ভোর ৫ টা ২০ মিনিটের সময় ভারতের তারকাটার নিকট ফেরত যায় এবং সীমান্তের শুন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা ভোর ৭টা ৫৫ মিনিটের সময় ৬৮/৫-এস সীমান্ত গেইট খুলে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad