ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা করা হয়েছে।

রোববার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ১৪৪, গুলশানে ৪৭, উত্তরা বিভাগে ৪০ ও গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি ১০ টাকার নোট, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হ্যাকসো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫টি ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ৪৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad