Author: টাইমস রিপোর্ট

সাভারের আলোচিত রানা প্লাজা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় ঘোষণা পিছিয়ে গেছে। রায় প্রস্তুত না হওয়ায় নতুন করে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক নতুন তারিখ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। মামলার আট আসামি হলেন–সোহেল রানা, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল,…

Read More

মেহেরপুরের আমতৈল গ্রামের মহিলা মেম্বার আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে পুলিশ। আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী আবুল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ইউনিয়ন পরিষদের আধিপত্য বিস্তারের জেরে ভীতি সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, আমতৈল গ্রামের আফরোজা খাতুনের বাড়ির সামনে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পান স্থানীয়রা। সেগুলো বোমা কি না তা নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দেয়। তবে বোমা সন্দেহে আতংকিত হয়ে…

Read More

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকালে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা…

Read More

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো এবং চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে পাঁচটি প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক রুটে অগ্রাধিকারমূলক ট্যারিফ চালু, বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু রাখা, দীর্ঘপাল্লার ফ্লাইটের জন্য ট্রানজিট ও জ্বালানি সরবরাহের সুবিধা নিশ্চিত করা এবং বিমানবন্দরের আশপাশে কার্গো ভিলেজ ও আইসিডি/সিএফএস সুবিধা গড়ে তোলা। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক শনিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন। চিঠিতে চেম্বার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা এবং চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকস হাব হিসেবে…

Read More

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্কোরেজে শনিবার মধ্যরাতে আরও দুইটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে। এর এক দিন আগে, বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী ট্যাংকার ও একটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি আনাসা’ প্রায় ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগ নিয়ে আলফা অ্যাঙ্কোরেজে প্রবেশের সময় নোঙর করা বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি জাহাব জাহান’র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর জাহাজ দুটি পরস্পরের কাছ থেকে সরে গিয়ে নিরাপদ দূরত্বে নোঙর করে। সংঘর্ষের কারণে জাহাজ আনাসার ডান পাশের (স্টারবোর্ড) কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘প্রবল স্রোতের মধ্যে আনাসা আলফা…

Read More

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের দক্ষতা কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণ করতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও সহযোগিতা বাড়ানোর বড় সুযোগ রয়েছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করতে পারে।’…

Read More

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আব্দুস সাত্তার বলেন, ‘গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।’ ‘সরকারের এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার,’ যোগ করেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় এখন গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘এটা পরের চ্যাপ্টার। সংসদ যদি বিবেচনা করে, সবাই মিলে এটা হতে পারে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।’ রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,…

Read More

একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। সবশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে ব্যাংক দুটির দায়িত্বও নতুন ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে গেল। রোববার থেকে পাঁচ ব্যাংকের দায়িত্ব নিয়ে এককভাবে কার্যক্রম পরিচালনা শুরু করেছে নতুন ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘পাঁচটি ব্যাংকই বুঝিয়ে দেওয়া হয়েছে। সব ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ। টাইগাররা যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো…

Read More