ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রাজন (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা রাজনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রাজনের বাবার নাম নুরুল ইসলাম। তার কয়েদি নম্বর ৯২৩০/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


