বগুড়ায় ‌বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩

বগুড়ায় ‌বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩
সড়কে দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ায় ফ্লাইওভারের উপর বিকল হ‌ওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন৷ এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার সকাল ৮টায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহ‌ত দু’জন হলেন, ট্রাক চালক মো. আলম (২৫), বিকল ট্রাকের চালক তাপস (৫০)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় মেকা‌নিক এনে ট্রাক‌টি মেরামত করা হ‌চ্ছিল। এর মধ্যে সকাল আটটায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই এক‌টি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷

এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহ‌ীদ জিয়াউর রহমান মে‌ডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চি‌কিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। মরদেহগু‌লো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তি‌নি আরও জানান, দুর্ঘটনাকব‌লিত ট্রাক দু’টি উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad