দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার বিজ্ঞানমন্ত্রীর

দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার বিজ্ঞানমন্ত্রীর
সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীসহ অন্যরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে মনে করেন নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আর সেকারণেই দ্রুত সময়ের মধ্যে দেশবাসীর কাছে করা নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad