দ্বিতীয় দিনও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় দিনও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় দিন সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন তিনি।

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তসংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। তিনি ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ে পৌঁছান সকাল ৯টা ১৫মিনিটে। সময় লেগেছে ৪১ মিনিট। সচিবালয় নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

রুমন বলেন, ‘বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী। এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানান, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছেন।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিস করছেন তার খোঁজ-খবর নেন।

সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ে প্রধানমন্ত্রীর দপ্তর। এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস একদিন এবং এর আগের সরকারপ্রধান শেখ হাসিনা দুইদিন অফিস করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad