রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি
Advertisement
Advertisement

রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এস্কর্ট সেবা দেবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। এ সময়ে কেউ অধিক পরিমাণ নগদ অর্থ বা মূল্যবান দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিতে চাইলে পুলিশের সহায়তা নিতে পারবেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে ঝুঁকি মনে করলে ডিএমপি এস্কর্ট সেবা প্রদান করবে। তবে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad