চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সংগঠককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি কায়েদে আজম বাচ্চু (২৬)।

বুধবার রাত প্রায় দেড়টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad