কানাডার ফেডারেল সরকার টরন্টোতে হাজার হাজার নতুন আবাসন নির্মাণে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বুধবার আবাসন ও অবকাঠামো মন্ত্রী গ্রেগর রবার্টসন এবং টরন্টোর মেয়র অলিভিয়া চাউকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কার্নি জানান, এই অর্থ টরন্টোর ১৮টি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার ৬০০টির বেশি নতুন বাড়ি নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে প্রায় দ্যুই হাজারটি হবে সাশ্রয়ী ও অতি সাশ্রয়ী আবাসন। প্রকল্পগুলোর মধ্যে নয়টি শহরের মালিকানাধীন জমিতে নির্মিত হবে। এসব প্রকল্পে ৩১০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হবে এবং প্রায় এক হাজার ৮৮৫টি ভাড়ার ইউনিট…
Author: টাইমস রিপোর্ট
কমার একদিনের মধ্যে দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এতে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার বিশাল ব্যবধানে সোনার দাম বাড়ানোর পরদিন শুক্রবার আবার সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। তারপর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি…
রংপুর রেলওয়ে স্টেশন এলাকার তৃতীয় নম্বর লাইনে বুড়িমারী লোকাল ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে লাইনচ্যুত ট্রেনের বাকি বগিগুলো মূল লাইনে আটকা পড়ায় রংপুরের সঙ্গে কাউনিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, বামনডাঙ্গা এবং বগুড়া রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার সকাল সাড়ে দশটায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী ৪৬১ লোকাল ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর ক্রোচিং পয়েন্টে পৌঁছালে ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের চালক মুহূর্তেই ব্রেক করায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তবে, দুর্ঘটনার কারণে রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেআন্ত:নগর দোলনচাপা, রামসাগর, বুড়িমারী কমিউটার, রমনা…
কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরের পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। নিহত রুবেল সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ওই বাবুর্চি দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে, জানালা দিয়ে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এ সময়…
২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যান চলাচল। মহাসড়কে শুক্রবার থেকে শুরু হওয়া এ যানজট শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। সড়ক সংস্কারকাজকে কেন্দ্র করে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকচালকসহ হাজারো মানুষ। গতকাল কুমিল্লার পদুয়ার বাজার, আমতলীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।\ চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আফজল হোসেন বলেন, ‘চার-পাঁচ ঘণ্টা ধরে কুমিল্লার অংশেই আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে…
হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়, শুক্রবার তিন দেশের মধ্যে হওয়া এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে চাইছে রিয়াদ। এই যুদ্ধে আশপাশের কয়েকটি দেশও জড়িয়ে পড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে নৌযান চলাচলও ব্যাহত হয়েছে। এই যুদ্ধ ইরান ও ইয়েমেনে তাদের মিত্র হুথিদের আরও সক্রিয় করে তুলেছে। উভয় পক্ষই সৌদি আরবে হামলা চালিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রকে এখন ক্রমেই কম নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখা হচ্ছে। সৌদি সরকারি সংবাদ সংস্থা ও পাকিস্তানের…
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের…
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই গরু ব্যবসায়ী আব্দুর রহমান ও আক্কাছ আলীর বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত…
দেশের ব্যাংকিং খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে পেশাদারিত্ব বজায় রাখা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য: চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ব্যাংকগুলোতে শনাক্ত হওয়া অনিয়মের ঘটনায় সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে পরিদর্শন প্রতিবেদন তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া খুবই জরুরি। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং গ্রামীণ অর্থনীতিতে ঋণপ্রবাহ…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন বর্জন করে উপাচার্যকে একটি খোলা চিঠি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)। শনিবার ছাত্র সংসদের প্রতিনিধিদের পক্ষ থেকে উপাচার্যকে দেওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আগামী বাজেটে শিক্ষার্থীদের কল্যাণে ১৯ দফা দাবি পেশ করা হয়। এতে চাকসু প্রতিনিধিরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজন নির্বাচিত সিনেট সদস্যের অংশ নেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন সিনেট নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া বর্তমান সিনেটে বিগত সরকারের সমর্থক ও মেয়াদোত্তীর্ণ শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতির কারণ দর্শিয়ে ছাত্র সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই অধিবেশন বর্জনের ঘোষণা দেয়। চিঠিতে শিক্ষার্থীদের আবাসন,…

