স্কুল-কলেজে তিন দিন সশরীরে, তিন দিন অনলাইনে ক্লাস

স্কুল-কলেজে তিন দিন সশরীরে, তিন দিন অনলাইনে ক্লাস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার স্কুল-কলেজে সপ্তাহের তিনদিন শ্রেণিকক্ষে সশরীরে ও তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনও শিক্ষা মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথা জানান। এছাড়া রাজধানীর যানজট কমাতে শিক্ষামন্ত্রীকে পরিকল্পনা তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস হবে। এরমধ্যে তিনদিন শিক্ষার্থীরা সশরীরে স্কুলে গিয়ে এবং বাকি তিনদিন বাসা থেকে অনলাইনে ক্লাস করবে। তবে শিক্ষকদেরকে অনলাইনের ক্লাস স্কুলে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকে নিতে হবে।

সশরীরে ও অনলাইনে ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই শিক্ষাদান কার্যক্রম চলবে।

এছাড়া বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাস স্কুলের ল্যাবরেটরিতে সশরীরে করতে হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক বি এম হান্নান গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী সভাপতিত্বে সভায় এখন থেকে হাইব্রিড পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad