রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল আসামি ‘ল্যাংড়া’ রুবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপির) গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।


