সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি প্রস্তুত করেছিলেন এবং আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। এসব নথি জাল এবং তার দেওয়া সাক্ষ্য মিথ্যা ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল…
Author: টাইমস রিপোর্ট
তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই পোস্টের কারণে বগুড়ার বিএনপি নেতার করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। বুধবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বগুড়ার ডিবি পুলিশ। তাকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বগুড়া পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, ‘একটা মানুষ তারেক…
কানাডার অন্টারিওর নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে সাতটি বেলুগা তিমিকে যুক্তরাষ্ট্রের নতুন আবাসে স্থানান্তর করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির তিমি স্থানান্তর পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলো। সোমবার এক বিবৃতিতে মেরিনল্যান্ড জানায়, কয়েক সপ্তাহ আগে সফলভাবে ছয়টি বেলুগা তিমিকে শিকাগোর শেড অ্যাকোরিয়াম এবং টেক্সাসের সান অ্যান্টোনিওর সিওয়ার্ল্ড-এ পাঠানোর পর এবার আরও সাতটি তিমিকে স্থানান্তর করা হচ্ছে। এদিন পাঠানো সাতটি স্ত্রী বেলুগা তিমির নাম হলো জেনা, জেমিনি, স্কাইলা, মিকা, ইভ, নেভা এবং ক্যালিপসো। তাদের সবাইকে সিওয়ার্ল্ড সান অ্যান্টোনিওতে নেওয়া হচ্ছে। মেরিনল্যান্ড জানিয়েছে, পুরো যাত্রাপথে তিমিগুলোর স্বাস্থ্য, নিরাপত্তা এবং সার্বিক সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক উপদেষ্টা বলেন, ‘এই স্থানান্তর কার্যক্রমটি অত্যন্ত জটিল এবং…
ঢাকার হাজারীবাগের ১৩ বছর বয়সী সেই আলোচিত কিশোরী মায়ের সাত মাস বয়সী সন্তান আপাতত তার মায়ের কাছেই থাকবে। তবে কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার শর্ত দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। একই সঙ্গে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট পারিবারিক আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুর অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘শিশুর বয়স মাত্র সাত মাস হওয়ায় এবং তার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বিদ্যমান আইন অনুযায়ী আপাতত মায়ের জিম্মাতেই রাখা হচ্ছে।’ তিনি জানান, শুনানির সময় কিশোরী মাকে…
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছাড়াও চেকপোস্ট জোরদার, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং বিশেষায়িত ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৯টি শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশু মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মোট ৮৪৯টি শিশু…
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘরের উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যাতে দুর্নীতির কিছু থাকলে, তা তদন্তে বেরিয়ে আসে। এরপর কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অস্পষ্ট বা সাধারণভাবে করা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি, অভিযোগের ধরন এবং কীভাবে দুর্নীতি…
মানবতবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমগুলোকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই আহ্বান জানান। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি ব্রিফিং করবেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা শেখ…
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ ব্যানার সরানো নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির স্বাধীনতার স্মারক চত্বরে জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনীর আয়োজন করে। ওই আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডকে জুডিশিয়াল কিলিং দাবি করে প্রদর্শনীতে…
আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে প্রকাশের পর প্রত্যাহার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের গবেষণা প্রবন্ধ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে সংশ্লিষ্ট অভিযোগগুলোর সত্যতা যাচাই, প্রবন্ধ প্রত্যাহারের পেছনের কারণ অনুসন্ধান এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মাহবুব কবির। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর…

