Author: টাইমস রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৯টি শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশু মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মোট ৮৪৯টি শিশু…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘরের উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যাতে দুর্নীতির কিছু থাকলে, তা তদন্তে বেরিয়ে আসে। এরপর কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অস্পষ্ট বা সাধারণভাবে করা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি, অভিযোগের ধরন এবং কীভাবে দুর্নীতি…

Read More

মানবতবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান‍্য করা  হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমগুলোকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই আহ্বান জানান। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি ব্রিফিং করবেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা শেখ…

Read More

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ ব্যানার সরানো নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির স্বাধীনতার স্মারক চত্বরে জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনীর আয়োজন করে। ওই আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডকে জুডিশিয়াল কিলিং দাবি করে প্রদর্শনীতে…

Read More

আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে প্রকাশের পর প্রত্যাহার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের গবেষণা প্রবন্ধ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে সংশ্লিষ্ট অভিযোগগুলোর সত্যতা যাচাই, প্রবন্ধ প্রত্যাহারের পেছনের কারণ অনুসন্ধান এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মাহবুব কবির। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর…

Read More

চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের স্থাবর/অস্থাবর সম্পত্তি…

Read More

কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশজুড়ে বর্তমানে প্রায় ৯০০টি দাবানল সক্রিয় রয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৭ লাখ হেক্টরেরও বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে অন্টারিওসহ দেশের বিভিন্ন উত্তরাঞ্চল। সেখানে একাধিক আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। কানাডা সরকার জানিয়েছে, দাবানল পরিস্থিতি মোকাবিলায় ফেডারেল সরকার প্রদেশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তা দিতে জরুরি সেবা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বড় ধরনের দাবানলের পরিপ্রেক্ষিতে…

Read More

ঝালকাঠির সুগন্ধা নদীতে বড়শি পেতে ভাগ্য খুলে গেছে ভবানীপুরের এক জেলের। তার বড়শিতে ধরা পড়েছে তিনটি বিশাল আকৃতির আইড় মাছ, যা দেখে নদীপাড়ের এবং বাজারজুড়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে ধরা পড়া তিনটি আইড় মাছের ওজন ১৪, ১০ ও আট কেজি। মোট ৩২ কেজি ওজনের এই মাছগুলোর প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১০০ টাকা। বিশালাকারের মাছ তিনটি ঝালকাঠি চাদঁকাঠি চৌমাথা বাজারের মাছ ব্যবসায়ী দেবু মালো কিনে নিয়ে, বিক্রির জন্য তার দোকানে তুলেছেন। এত বড় আইড় মাছ একসঙ্গে দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। অনেকেই মাছগুলোর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

প্রায় দুই সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস সংকটের পর অবশেষে স্বস্তির আভাস মিলেছে। মহেশখালীর উপকূলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতের কাজ এখন শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী মঙ্গল বা বুধবার থেকে টার্মিনালটি থেকে আংশিক গ্যাস সরবরাহ আবার শুরু হতে পারে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরীক্ষায় সবকিছু ঠিক থাকলে এটি পুনরায় চালু করা হবে। আরপিজিসিএলের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন টাইমস অব বাংলাদেশ-কে বলেন, ‘মেরামত কাজ প্রায় শেষ। মঙ্গলবার থেকেই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু করার আশা করছি। কোনো কারণে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর আগে, ২২ জুলাই এ মামলায় চার আসামিকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তারা হলেন, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান। এর পরিপ্রেক্ষিতে…

Read More