সুগন্ধা নদী থেকে ৩২ কেজির ৩টি আইড় ৩৭ হাজার টাকায় বিক্রি

সুগন্ধা নদী থেকে ৩২ কেজির ৩টি আইড় ৩৭ হাজার টাকায় বিক্রি
বিশালাকার তিনটি আইড় মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝালকাঠির সুগন্ধা নদীতে বড়শি পেতে ভাগ্য খুলে গেছে ভবানীপুরের এক জেলের। তার বড়শিতে ধরা পড়েছে তিনটি বিশাল আকৃতির আইড় মাছ, যা দেখে নদীপাড়ের এবং বাজারজুড়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোরে ধরা পড়া তিনটি আইড় মাছের ওজন ১৪, ১০ ও আট কেজি। মোট ৩২ কেজি ওজনের এই মাছগুলোর প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১০০ টাকা।

বিশালাকারের মাছ তিনটি ঝালকাঠি চাদঁকাঠি চৌমাথা বাজারের মাছ ব্যবসায়ী দেবু মালো কিনে নিয়ে, বিক্রির জন্য তার দোকানে তুলেছেন। এত বড় আইড় মাছ একসঙ্গে দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। অনেকেই মাছগুলোর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয়দের ভাষ্য, সুগন্ধা নদীতে বড় আকারের আইড় মাছ মিললেও একসঙ্গে এমন তিনটি বিশাল মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। জেলের এমন সাফল্যে এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। এই নদীর প্রতি মানুষের আগ্রহও যেন নতুন করে বেড়ে গেছে।

মাছ ব্যবসায়ী দেব মালো জানান, মাছগুলো প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। ভালো মানের দেশি আইড় হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad