রাজধানীর যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৩৯) ও মো. শাহীন আলম (৩৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বুধবার সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস কাউন্টার এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ জামাল উদ্দিন ও শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।


