তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার সকালে ঢাকা ছাড়েন তিনি।
এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, সফরে জেনারেল ওয়াকার উজ জামান তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়নের লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী বৃহস্পতিবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।


