১ ঘণ্টা পর খুলে দেওয়া হল সচিবালয়ের প্রধান ফটক

 ১ ঘণ্টা পর খুলে দেওয়া হল সচিবালয়ের প্রধান ফটক
Advertisement
Advertisement

১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া সচিবালয়ের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা পর আবার খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বেলা ১টা ৪৫ মিনিটে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে, জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময় জোটের নেতারা সচিবালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে তারা সচিবালয় এলাকা ত্যাগ করেন।

এদিকে, এ ঘটনায় সচিবালয়ের সামনে ওসমানী উদ্যানের সামনের তিন স্থর বিশিষ্ট পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে৷ ফলে জিরো পয়েন্ট থেকে মৎস ভবনের দিকে যানচলাচল শুরু হয়েছে৷

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad