আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অবস্থান, কৌশল ও প্রার্থী চূড়ান্তকরণের বিষয়ে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সভা সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কৌশল এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সংগঠনটি জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এককভাবে ট্রাক প্রতীক নিয়ে সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।


