ঝালকাঠিতে ডেঙ্গুতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গুতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া আক্তার জেরিন নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জেরিন শহরের কলাবাগান এলাকার বাসিন্দা ও হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট। জেরিন বাবা-মায়ের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাত দিন আগে জেরিন জ্বরে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad