সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে মিছিল বের করার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মাগরিব নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিলেন কিছু নেতাকর্মী। এ সময় তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে, যোগ করেন তিনি।


