জয়ার মতে চঞ্চলের যে ভিজিটিং কার্ডে যা থাকা উচিত

জয়ার মতে চঞ্চলের যে ভিজিটিং কার্ডে যা থাকা উচিত
Advertisement
Advertisement

অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিনে ব্যতিক্রমধর্মী শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মজার ছলে তিনি বলেছেন, চঞ্চলের ভিজিটিং কার্ডে অভিনেতার পরিচয়ের চেয়েও আগে থাকা উচিত আরও দুটি পেশার নাম।

জয়ার মতে, চঞ্চলের ভিজিটিং কার্ডে প্রথম পরিচয় হওয়া উচিত ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয় পরিচয় ‘দুরন্ত ড্রাইভার’। আর তার প্রকৃত পেশা ‘অভিনেতা’ থাকবে তৃতীয় স্থানে।

রসিকতাপূর্ণ এই মন্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের সহকর্মী চঞ্চলের নানা গুণের প্রশংসাই করেছেন জয়া। শুভেচ্ছাবার্তায় তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় বলেও উল্লেখ করেন।

জয়া ও চঞ্চল চৌধুরীর বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের কথা দর্শকদের কাছে সুপরিচিত। তারা একসঙ্গে কাজ করেছেন আলোচিত চলচ্চিত্র দেবীতে। হুমায়ূন আহমেদর উপন্যাস অবলম্বনে নির্মিত সেই ছবিতে জয়া অভিনয় করেছিলেন রাণু চরিত্রে। আর চঞ্চল অভিনয় করেছিলেন জনপ্রিয় চরিত্র মিসির আলীর ভূমিকায়।

চঞ্চলের জন্মদিনে জয়ার এই শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদেরও নজর কেড়েছে। অনেকেই এটিকে দুই শিল্পীর দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে দেখছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad