মার্কিন বিমান সংস্থার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকা ইমনের

মার্কিন বিমান সংস্থার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকা ইমনের
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনসের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ডালাস–ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে তার সংগীত দলের সদস্যরাও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে নিউ জার্সি যাওয়ার পথে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ঘটনার বর্ণনা দেন ইমন।

গায়িকার অভিযোগ, বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানবন্দরের কর্মীরা তাকে ও তার দলকে নির্ধারিত ফ্লাইটে উঠতে দেননি। এর কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক ব্যাখ্যা দেননি, বরং রূঢ় আচরণ করেন। কয়েকজন কর্মী তাদের বোর্ডিং গেট থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলেও অভিযোগ করেন ইমন।

দলের বাদ্যযন্ত্র পরিবহন নিয়েও উদ্বেগ জানান তিনি। ইমনের দাবি, পরিবহনের সময় বাদ্যযন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এর দায় নিতে অস্বীকৃতি জানান বিমান সংস্থার কর্মীরা।

আরও পড়ুন

এ ঘটনায় দলটি নির্ধারিত ফ্লাইট মিস করে। ব্যাহত হয় তাদের যাত্রাপরিকল্পনা। নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান অনেকে।

পরে ইমন জানান, তিনি ও তার দল নিরাপদে ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন। নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

তবে বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ফ্লাইট মিসের ঘটনার প্রকৃত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad