খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফাটলে ২ ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা

 খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফাটলে ২ ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা
ফাটল ধরা বেড়িবাঁধ দেখছে স্থানীয় বাসিন্দারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ধস নেমেছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে বড়দল ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের দাবি তাদের।

স্থানীয় এলাকাবাসী জানান, বড়দল ও খাজরা ইউনিয়নের সীমানা সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে বাঁধের নিচের অংশের মাটি ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙে গেলে বড়দল, দক্ষিণ বড়দল, পাঁচপোতা, বাইনতলা, খাজরা, লাউতাড়াসহ দুই ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা। গত বছরও এসব এলাকায় লোনা পানি ঢুকে প্রায় ১০ হাজার বিঘা জমির আমন চাষ ব্যাহত হয়েছিল। এবারও তারা একই আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) রাশিদুল ইসলাম জানান, ভাঙনের দৃশ্য দেখে উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রোববার থেকে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad