আ.লীগ অনুশোচনা করে না, নিউইয়র্কে আবারও প্রমাণিত: ফখরুল

আ.লীগ অনুশোচনা করে না, নিউইয়র্কে আবারও প্রমাণিত: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

‘আওয়ামী লীগ অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, তা নিউইয়র্কের ঘটনায় আবারো প্রমাণিত’ — এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা বলেছেন তিনি।

ফখরুল বলেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও লেখেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে।’

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে যান কয়েকজন রাজনৈতিক নেতা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর আওয়ামী লীগ সমর্থিতদের বিক্ষোভ ও হেনস্তার শিকার হন রাজনৈতিক নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমান নামে স্থানীয় যুবলীগ কর্মীকে আটক করেছে। ভিডিও ফুটেজে তাকে শনাক্ত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad