দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, ফখরুলকে ব্যবসায়ীরা

দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, ফখরুলকে ব্যবসায়ীরা
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকে দেশের ব্যবসা খাতে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছেন।

বৈঠকে তারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বা এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধন এবং দেশের ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়, যা ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার বৈঠকে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ অবস্থায় ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এসএম ফজলুল হক।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন এবং শ্রম আইনের সংশোধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যারা ব্যবসা-বাণিজ্যে যুক্ত, তাদের মধ্যে বড় ব্যবসায়ীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা রক্ষার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএ এর সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্ল্যয়ার্স ফেডারেশন (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ এর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী এবং ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad